ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কর অঞ্চল-১৪ ঢাকায় ৪৯ পদে নিয়োগ, আবেদন শুরু ২২ নভেম্বর কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরের শ্রীপুরে মরা গাছের ঝুঁকিতে হাজারো পথচারী নওগাঁয় কৃষি ঋণ মেলায় ৩ কোটি ৬৭ লাখ টাকার চেক বিতরণ গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী ২৭ মে’র মধ্যে শেষ হবে ইউপি নির্বাচন: ইসি সানাউল্লাহ এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে চট্টগ্রামে শ্রমিকদের বিক্ষোভ মিছিল গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নে আপাতত আগ্রহী নয় ভারত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো ১১ আসামিকে মেহেরিন-সীমানাদের চোখে এখন বিশ্বজয়ের স্বপ্ন: জোংড়া গ্রাম থেকে সংসদ ভবন

ঠাকুরগাঁও শহরের পৌর ড্রেনে মিলল ভ্রূণের মরদেহ, এলাকায় চাঞ্চল্য

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবির
  • আপডেট সময় : ১১:২১:১৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও জেলার ম‍্যাপ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও শহরের পৌর ড্রেনে মিলল ভ্রূণের মরদেহ, এলাকায় চাঞ্চল্য

ঠাকুরগাঁও পৌর শহরের ইসলাম প্লাজার পেছনে পৌরসভার একটি ড্রেন থেকে একটি অপরিণত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় লোকজন ড্রেনের পানিতে মরদেহটি ভেসে থাকতে দেখে বিষয়টি অন্যদের জানান। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে কৌতূহলী মানুষের ভিড় জমে যায়, এতে পুরো এলাকায় চাঞ্চল্য তৈরি হয়।

ঠাকুরগাঁও সদর হাসপাতালের চিকিৎসক ডা. মো. রাকিবুল আলম চয়ন প্রাথমিকভাবে ধারণা করছেন, ভ্রূণটির বয়স আনুমানিক ২০ সপ্তাহ। প্রত্যক্ষদর্শী আমিনুর রহমান বলেন, গত রাত কিংবা আজ ভোরের কোনো এক সময়ে অজ্ঞাত কেউ ভ্রূণটি ড্রেনে ফেলে গেছে বলে তাঁর ধারণা।

পড়ুন>> ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলা নিয়ে নাটকীয় মোড়: তদন্তে মিথ্যা প্রমাণ, জামিন নামঞ্জুর করে বাদী কারাগারে

তবে কীভাবে সেটি সেখানে এল এবং এর পেছনে কারা জড়িত, তা এখনো স্পষ্ট নয়। স্থানীয় ব্যবসায়ী সোহেল তানভীর ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, যারা এ কাজ করেছে তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান আলী জানান, ঘটনাটি পুলিশের নজরে এসেছে। তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঠাকুরগাঁও শহরের পৌর ড্রেনে মিলল ভ্রূণের মরদেহ, এলাকায় চাঞ্চল্য

আপডেট সময় : ১১:২১:১৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬