ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে ডেঙ্গুতে মৃত্যু ২৩৩ জন ৩ পুত্র সন্তান জন্ম দেওয়া অসহায় কল্পনার পাশে উপজেলা প্রশাসন রাজধানীতে সাবেক বাণিজ্য মেলার মাঠে মিলল ২০টির বেশি বোমা ভূরুঙ্গামারীতে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের পর করা হলো বহিষ্কার! শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা তৈরির সুপারিশ কমিটির কটিয়াদীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি: বেকারিকে জরিমানা পায়ু পথ বন্ধ, কৃত্রিম পথ দিয়ে মলত্যাগ সাদিয়া স্বাভাবিক জীবনে ফেরার আকুতি মিরপুরে ভাঙচুরের পর খুলেছে রাড্ডা সেন্টারের গেট, শুরু টিকাদান রেকর্ড দরপতন: ইরানি মুদ্রার মান ১ ডলারে ২৪ লাখ জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নামঞ্জুর

রাজধানীতে সাবেক বাণিজ্য মেলার মাঠে মিলল ২০টির বেশি বোমা

ঢাকা মহানগর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

ছবি প্রতিকী

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীতে সাবেক বাণিজ্য মেলার মাঠে মিলল ২০টির বেশি বোমা

রাজধানীর শেরেবাংলা নগরে গণভবনের পেছনে অবস্থিত সাবেক বাণিজ্য মেলার মাঠে সোমবার বিকেলে বিশেষ অভিযান চালিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে এখন পর্যন্ত ২০টিরও বেশি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।

এসব বিপজ্জনক বিস্ফোরক উদ্ধারের পর পুরো এলাকাটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন এবং নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। সাধারণ মানুষের চলাচলও নিরাপত্তার স্বার্থে নিয়ন্ত্রণ করা হচ্ছে।

পড়ুন>>ভূরুঙ্গামারীতে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের পর করা হলো বহিষ্কার!

উদ্ধার হওয়া বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করার জন্য বোম্ব ডিসপোজাল ইউনিটকে তলব করা হয়েছে এবং তারা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

পড়ুন>>মিরপুরে ভাঙচুরের পর খুলেছে রাড্ডা সেন্টারের গেট, শুরু টিকাদান

এসআরবি’র স্কোয়াড্রন লিডার নিফাজ জানিয়েছেন, একটি ব্যাগের ভেতর থেকে বেশ কিছু বোমা পাওয়া গেছে। এছাড়া ওই এলাকায় আরও কোনো বিস্ফোরক লুকিয়ে রাখা হয়েছে কি না, তা নিশ্চিত হতে পুরো মাঠজুড়ে তল্লাশি অভিযান চলমান রয়েছে। তবে উদ্ধার হওয়া এই বিস্ফোরকগুলো সেখানে কিভাবে এলো বা এর পেছনে কারা জড়িত, তা এখন পর্যন্ত জানা যায়নি। উদ্ধার অভিযান ও বিস্ফোরক নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজধানীতে সাবেক বাণিজ্য মেলার মাঠে মিলল ২০টির বেশি বোমা

আপডেট সময় : ০৭:৪৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬