এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের মাঝামাঝিতে প্রকাশের সম্ভাবনা
- আপডেট সময় : ০৬:৫৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ১২১ বার পড়া হয়েছে
এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের মাঝামাঝিতে প্রকাশের সম্ভাবনা
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী নভেম্বরের মাঝামাঝি নাগাদ প্রকাশের পরিকল্পনা নিয়েছে শিক্ষা বোর্ড। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, খাতা মূল্যায়নের কাজ ৮০ শতাংশ সম্পন্ন হওয়ার পরপরই পরীক্ষার ফল প্রকাশের চূড়ান্ত সময় চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হবে।
উল্লেখ্য যে, সারা দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এ বছর মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এবারের লিখিত পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হয়।
পড়ুন>>জাকসুর ধারাবাহিকতা রক্ষায় দ্রুত তফসিল ঘোষণার দাবি জাতীয় ছাত্রশক্তির
ব্যবহারিক পরীক্ষা ১৫ আগস্ট শেষ হলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা সম্পন্ন হতে চলতি মাসের ৯ তারিখ পর্যন্ত সময় লেগেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নভেম্বরের মধ্যে ফল প্রকাশের লক্ষ্য নিয়ে উত্তরপত্র মূল্যায়নের কার্যক্রম চলমান রয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























