ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ আটক
- আপডেট সময় : ১১:০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২১ বার পড়া হয়েছে
ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ আটক
দিনাজপুরের ফুলবাড়ীতে পৃথক দুটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ৮০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ২৫০ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান সামগ্রীর সিজার মূল্য ১ লাখ ১ হাজার ৫০০ টাকা।
পড়ুন>>সাত মাসে দেশে সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহদী আমিন
বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ মনিপুর বিওপি ও কাটলা বিশেষ ক্যাম্পের সদস্যরা পৃথক দুটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় বাংলাদেশের অভ্যন্তর থেকে ৮০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ২৫০ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান সামগ্রীর সর্বমোট সিজার মূল্য ১ লাখ ১ হাজার ৫০০ টাকা।
পড়ুন>>হুথিদের হামলায় ১৩ জন আহত
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানিয়েছে, ভবিষ্যতেও চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্টদের আটকের কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























