বিএনপির নেতাকর্মীদের কর্মকাণ্ড নিয়ে কঠোর বার্তা দিলেন সারজিস আলম : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিএনপির নেতাকর্মীদের কর্মকাণ্ড নিয়ে কঠোর বার্তা দিলেন সারজিস আলম : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ভারতে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের মৃত্যু: তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন রাজধানীর বাজারে সবজির দাম কমলেও চিনি, তেল ও ডিমের চড়া দামে অস্বস্তি ভূরুঙ্গামারীতে বিজিবি কর্তৃক সার আটক মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ, নতুন প্রক্রিয়ায় খুলছে শ্রমবাজার বিএনপির নেতাকর্মীদের কর্মকাণ্ড নিয়ে কঠোর বার্তা দিলেন সারজিস আলম শহীদদের আত্মত্যাগের লক্ষ্য পূরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট: তথ্যদাতাকে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকার নিয়ে পিসিবির হুমকি, কিছুই জানতেন না সরফরাজ গুম-মৃত্যুর ঘটনা ও জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ৭৪ পরিবারকে প্রধানমন্ত্রীর চাকরির নিয়োগপত্র প্রদান হরমুজ প্রণালিতে মাইন অপসারণ ও শিপিং করিডোর নিয়ে ইরান-কাতার আলোচনা

বিএনপির নেতাকর্মীদের কর্মকাণ্ড নিয়ে কঠোর বার্তা দিলেন সারজিস আলম

কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

 

বিএনপির নেতাকর্মীদের কর্মকাণ্ড নিয়ে কঠোর বার্তা দিলেন সারজিস আলম

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপিকে এই মুহূর্তে আমরা চাঁদাবাজ বলতে চাই না। তবে তাদের নেতাকর্মীরা চাঁদাবাজি করলে আমরা চাঁদাবাজ বলব, জমি দখল করলে দখলবাজ বলব এবং ছাত্রদল-যুবদলকে ব্যবহার করে মাদক ব্যবসা করলে মাদক ব্যবসায়ী হিসেবেই চিহ্নিত করব।

 

শনিবার দুপুরে কুমিল্লা মহানগর, কুমিল্লা দক্ষিণ ও উত্তর জেলার নেতাকর্মীদের নিয়ে আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 

পড়ুন>>শহীদদের আত্মত্যাগের লক্ষ্য পূরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

সারজিস আলম বলেন, ১৮০ দিন না যেতেই মানুষ বিএনপির সঙ্গে অন্যদের তুলনা করতে শুরু করেছে। আগামী এক বছরের মধ্যে প্রতিটি ঘরে ঘরে এনসিপির নেতা তৈরি করতে পারলে মানুষ আর বিএনপির কথা চিন্তা করবে না।

 

তিনি আরও বলেন, ভবিষ্যতে এনসিপিতে ৩০ বছরের নিচে কাউকে সদস্য হিসেবে গ্রহণ করা হবে না। ২৮ থেকে ৩০ বছর বয়সী কর্মীদের এনসিপিতে যুক্ত করার বিষয়ে তিনি বলেন, এভাবে অঙ্গসংগঠন তৈরি করে নেতৃত্ব দেওয়ার সুযোগ না দিলে তা ব্যর্থতায় পর্যবসিত হবে।

বিএনপির সমালোচনা করে সারজিস আলম বলেন, তাদের কাজের ধারা দেখে মনে হচ্ছে দলটি ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে। তবে এনসিপি বিএনপি ও আওয়ামী লীগকে আলাদা দৃষ্টিতে দেখে।

 

পড়ুন>>আল নাসরের জয়সূচক গোল করে হাজার গোলের পথে রোনালদো

এ সময় তিনি আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডের কড়া সমালোচনা করে বলেন, ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ড, ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনা, মোদিবিরোধী আন্দোলনে মানুষ হত্যা এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ দেশত্যাগ করে পালিয়েছে। তিনি তাদের ‘নরপিশাচ’ হিসেবে অভিহিত করেন।

 

এনসিপি অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে আপসহীন থাকবে জানিয়ে তিনি বলেন, আমাদের চোখ তুলে নেওয়া হোক বা রক্তাক্ত করা হোক, আমরা অন্যায়ের সঙ্গে কোনো আপস করব না। মানুষ আমাদের পছন্দ করে কারণ আমরা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।

পড়ুন>>ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকার নিয়ে পিসিবির হুমকি, কিছুই জানতেন না সরফরাজ

 

 

তিনি আরও বলেন, অতীতে সংসদীয় রাজনীতিতে দিনের বেলায় বিরোধিতা আর রাতে নেগোসিয়েশনের সংস্কৃতি ছিল, যেখানে সম্পর্ক ও টাকা ভাগাভাগি নিয়ে সমঝোতা হতো। এনসিপি এ ধরনের রাজনৈতিক চর্চা করবে না, করলে দলের ভবিষ্যৎ থাকবে না।

উক্ত সভায় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও রাজনীতিবিদ জয়নাল আবেদীন শিশির, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও আন্তর্জাতিক সম্পর্ক এবং ডায়াস্পোরা বিষয়ক উপ-কমিটির সদস্য নাভিদ নওরোজ শাহ এবং যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলামসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!