ভূরুঙ্গামারীতে বিজিবি কর্তৃক সার আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে বিজিবি কর্তৃক সার আটক : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়দিনে বক্স অফিসে মুখোমুখি শাহরুখের ‘কিং’ ও নাগার্জুনার ‘কিং১০০ ভারতে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের মৃত্যু: তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন রাজধানীর বাজারে সবজির দাম কমলেও চিনি, তেল ও ডিমের চড়া দামে অস্বস্তি ভূরুঙ্গামারীতে বিজিবি কর্তৃক সার আটক মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ, নতুন প্রক্রিয়ায় খুলছে শ্রমবাজার বিএনপির নেতাকর্মীদের কর্মকাণ্ড নিয়ে কঠোর বার্তা দিলেন সারজিস আলম শহীদদের আত্মত্যাগের লক্ষ্য পূরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট: তথ্যদাতাকে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকার নিয়ে পিসিবির হুমকি, কিছুই জানতেন না সরফরাজ গুম-মৃত্যুর ঘটনা ও জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ৭৪ পরিবারকে প্রধানমন্ত্রীর চাকরির নিয়োগপত্র প্রদান

ভূরুঙ্গামারীতে বিজিবি কর্তৃক সার আটক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
ভূরুঙ্গামারীতে বিজিবি কর্তৃক সার আটক

 

 

 

ভূরুঙ্গামারীতে বিজিবি কর্তৃক সার আটক

 

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের বৈধ চালান না থাকায় ৭ বস্তা সার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার বাগভান্ডার সীমান্ত এলাকায় বাগভান্ডার বিওপি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে এসব সার আটক করেন।

 

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বাগভান্ডার বিওপি, লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর সদস্যরা সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও তল্লাশি অভিযান পরিচালনা করছিলেন। এ সময় সারের চালান বা বৈধ কাগজপত্র না থাকায় ৭ বস্তা সার আটক করা হয়।

পড়ুন>>শহীদদের আত্মত্যাগের লক্ষ্য পূরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

বিজিবি সূত্র আরও জানায়, আটক করা সারের মালিক হিসেবে মো. মাইদুল ইসলামকে শনাক্ত করা হয়েছে। তিনি ভূরুঙ্গামারী উপজেলার মইদান গ্রামের মৃত শাহেদ আলীর ছেলে। তার ডাকঘর ফুলকুমার, থানা ভূরুঙ্গামারী, জেলা কুড়িগ্রাম।

এ বিষয়ে বাগভান্ডার বিওপি ক্যাম্প সুবেদার মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, আটক করা সারের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। সারের বৈধ কাগজপত্র ও চালান না থাকায় তা আটক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!