প্লান্টার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য
প্লানটার ফ্যাসাইটিস নামক নতুন এক ধরনের রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ দিন বিছানায় শুয়ে আছে নীলফামারীর তরুণ প্রতিভাবান সাংবাদিক তপন দাস।
দীর্ঘ ১ বছর ধরে এই রোগে আক্রান্ত হয়ে পড়ে আছেন তিনি। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চিকিৎসা করান। এখন শুধু বিছানায় শুয়ে দিন পার করছে তরুন এই সাংবাদিক।
সাংবাদিক তপন দাসের পরিবারের সদস্যদের কথা হলে তারা জানান, একসময় স্বাভাবিক জীবনযাপন করছিলো তিনি তবে হঠাৎ করে একদিন তার দুই পায়ে গোড়ালিতে হঠাৎ ব্যথা হলে সে হাটা চলা করতে পারে, তখন বিভিন্ন জায়গায় চিকিৎসা করে যখন কোন সমাধান হলো না তখন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় এক হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে চিকিৎসা করাই তবুও কোন সমাধান নাহলে রংপুরের এক বিশেষজ্ঞ ডাক্তারকে দেখালে তিনি বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে বলেন তার দুই পায়ের গোড়ালির মধ্যে প্লান্টার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত। যার চিকিৎসার ব্যয়বহুল। তবুও আমরা তার এই চিকিৎসা চালিয়েছে যাচ্ছি।
টাকা পয়সার অভাবে এখন তার চিকিৎসা চালানোর মতো আমাদের কোন সামর্থ নেই। তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন তার পরিবার।
চিকিৎসার আর্থিক সাহায্য পাঠানোর বিকাশ নম্বর
০১৩২২৬০৯৪৯২ (পারসোনাল)
Leave a Reply