ঝিনাইদহে টিসিবির পণ্য নিয়ে বিরোধের জেরে হামলায় বৃদ্ধের মৃত্যু
- আপডেট সময় : ১০:১৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
ঝিনাইদহের শৈলকুপায় টিসিবির পণ্য সংগ্রহকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে রড ও হাতুড়ির আঘাতে গুরুতর আহত ইলিয়াস আলী (৭০) মারা গেছেন। সোমবার (২৪ আগস্ট) রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইলিয়াস আলী শৈলকুপা পৌর এলাকার মালিপাড়া গ্রামের মৃত জিয়ারত আলীর ছেলে।
ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে। ওইদিন শৈলকুপার চতুড়া গ্রামের মজিবর রহমানের ছেলে মাজিদুল কার্ড ছাড়াই টিসিবির পণ্য নিতে আসেন। এ সময় কার্ড না থাকায় ইলিয়াস আলীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এর জেরে ওইদিন দুপুর ২টার দিকে ইলিয়াস আলী বাড়ি থেকে শহরে যাওয়ার পথে হাজি মোড়ে পৌঁছালে মাজিদুল অতর্কিত হামলা চালায়। লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে গুরুতর জখম করে মাজিদুল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
নিহতের পুত্রবধূ সীমা খাতুন জানান, হামলার পর পরিবারের সদস্যরা মুমূর্ষু অবস্থায় ইলিয়াস আলীকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চারদিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, টিসিবির পণ্য নিয়ে বিরোধের জেরে হামলায় আহত এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: রাইজিংবিডি
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























