ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চিলাহাটিতে গ্রেফতার-১ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চিলাহাটিতে গ্রেফতার-১ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চিলাহাটিতে গ্রেফতার-১ ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় জামায়াতের দায়িত্বশীলদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে -মিয়া গোলাম পরওয়ার সৌদি-তুরস্ক-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের সম্ভাবনা যাচাই করছে বাংলাদেশ ফেরদৌস শিপইয়ার্ডে নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের স্কপ এর সংবাদ সম্মেলন ইন্দোনেশিয়ায় আসিয়ান কাপে খেলার সুযোগ পেল বাংলাদেশ কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি স্বজনদের কাছে হস্তান্তর আর্সেনালে মার্তিনেল্লির সঙ্গে আচরণে হতাশ ইয়ান রাইট শপথের পর হেয়ার রোডের বাসভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বঙ্গভবনে উঠবেন রোববার শিল্পখাতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দাবি ডিসিসিআইয়ের দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (কালব) নব নির্বাচিত কমিটির সংবর্ধনা

ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চিলাহাটিতে গ্রেফতার-১

ডোমার (নীলমারী) থেকে মোসাদ্দেকুর রহমান সাজু
  • প্রকাশিত : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চিলাহাটিতে গ্রেফতারকৃত রেজাউল।

 

 

ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চিলাহাটিতে গ্রেফতার-১

 

 

নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ রেজাউল ইসলাম(পুকুল) (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ২২ আগষ্ট বিকেল সাড়ে ৫টার দিকে চিলাহাটি তদন্ত কেন্দ্রের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভোগডাবুড়ী ইউনিয়নের গোসাইগঞ্জ বাজারের উত্তরে ডাঙ্গাপাড়া ব্র্যাক নার্সারি সংলগ্ন নদীর পাড় এলাকা থেকে রেজাউলকে গ্রেফতার করে।

পড়ুন>>সৌদি-তুরস্ক-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের সম্ভাবনা যাচাই করছে বাংলাদেশ

পুলিশ সূত্র জানায়, ডোমার থানার নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় রেজাউল ইসলামের কাছ থেকে ৪৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রেজাউল ইসলাম চিলাহাটি জুম্মা পাড়া এলাকার বাসিন্দা।

 

পড়ুন>>ইন্দোনেশিয়ায় আসিয়ান কাপে খেলার সুযোগ পেল বাংলাদেশ

এবিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ রেজাউলের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে শনিবার অভিযান চালিয়ে ৪৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ রেজাউলকে গ্রেফতার করা হয়েছে। এবং আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!