নওগাঁয় জামায়াতের ওয়ার্ড সভাপতি সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় জামায়াতের দায়িত্বশীলদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। আগামী স্থানীয় নির্বাচনে সকল স্তরে প্রার্থী দিয়ে সংগঠন মজবুত করার মাধ্যমে আমাদের বিজয় নিশ্চিত করতে হবে।
তিনি জামায়াতের কর্মীকে সমাজ কর্মী আখ্যায়িত করে বলেন, মানুষের সকল সমস্যা সমাধানে জনগনের পাশে দাড়িয়ে কার্যকর ভূমিকা রাখতে হবে। তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির লাগাম টেনে ধরে দাম সহনীয় পর্যায়ে আনার জন্য সরকারের প্রতি আহবান জানান তিনি।
তিনি বলেন আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও গনভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। সকল স্তরের জনশক্তিদের তাকওয়ার মান নিশ্চিত করে খোদাভিরু নেতৃত্ব গড়ে তুলতে হবে।
নওগাঁ জেলা জামায়াতের উদ্যোগে শনিবার সকাল ৯টায় স্থানীয় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উক্ত সন্মেলন নওগাঁ জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য খ.ম আব্দুর রাকিবের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম।
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াতের সরক্রেটারী এ্যাডঃ আ.স. ম সায়েমের পরিচালনায় বক্তব্য রাখেন- নওগাঁ-২(পত্নীতলা- ধামইরহাট) আসনের সংসদ সদস্য, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হক, নওগাঁ জেলা নায়েবে আমির ও নওগাঁ পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী অধ্যাপক মোঃ মহিউদ্দিন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক নসির উদ্দিন, নাজমুল হোসেন, মারুফ আহমেদ প্রমুখ।
Leave a Reply