সংবাদ শিরোনাম :
কলকাতায় হোটেলে আগুন, নিহত ৯ জনই বাংলাদেশি
সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৯:৩২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
কলকাতায় হোটেলে আগুন, নিহত ৯ জনই বাংলাদেশি
কলকাতার নিউ মার্কেটের পার্শ্ববর্তী মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ছয়জন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে। অনলাইন এনডিটিভির খবরে বলা হয়েছে নিহতরা সবাই বাংলাদেশি। অগ্নিনির্বাপক বিভাগের তথ্যমতে, চিকিৎসার জন্য কলকাতায় আসা এসব বাংলাদেশি নাগরিক হোটেলটিতে অবস্থান করছিলেন।
মূলত নিউ মার্কেটের পেছনের অংশ এবং এর আশেপাশের বেশ কিছু প্রধান গলি সরাসরি মির্জা গালিব স্ট্রিটের (সাবেক ফ্রি স্কুল স্ট্রিট) সঙ্গে যুক্ত। পুলিশ জানিয়েছে, হোটেলটির চারতলায় আগুন লাগে। বুধবার ভোর ৩টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এরই মধ্যে হোটেলের একটি অংশ পুড়ে যায় এবং এতে ৯ জনের মৃত্যু হয়। মা//জ//ন
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :

























