বাংলাদেশের বিপক্ষে ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বাংলাদেশের বিপক্ষে ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ রাণীশংকৈলে বিভিন্ন আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক জয়ে বোনাস কী পাবেন ক্রিকেটাররা তাড়াশে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন গাজীপুরে শিশু মৃত্যুর ঘটনা মামলায় একজনের মৃত্যুদণ্ড

বাংলাদেশের বিপক্ষে ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া

সৃষ্টি ক্রীড়া ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

 

বাংলাদেশের বিপক্ষে ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া

বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচে ইনিংস ব্যবধানে হারের যে শঙ্কা তৈরি হয়েছিল, তা শেষ পর্যন্ত এড়াতে সক্ষম হয়েছে অস্ট্রেলিয়া। প্রতিবেদনটি লেখা পর্যন্ত স্বাগতিকরা দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হারিয়ে ২৪৩ রান সংগ্রহ করেছে। এর ফলে ১৫ রানের লিড নিয়ে তারা মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে। এর আগে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ১৯৮ রানের জবাবে বাংলাদেশ ৪২৬ রানের বড় সংগ্রহ গড়েছিল, যা স্বাগতিকদের ওপর ২২৮ রানের বিশাল লিড এনে দেয়।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়েছিল অজিরা। স্টিভেন স্মিথ ৪৪ রান এবং ক্যামেরন গ্রিন ফিফটি হাঁকিয়ে দলের হাল ধরার চেষ্টা করলেও নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে শঙ্কা কাটছিল না। তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ১৬১ রান। ইনিংস ব্যবধানে হার এড়াতে তাদের প্রয়োজন ছিল আরও ৬৭ রান।

 

পড়ুন>>   বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারের অপরিকল্পিত পদক্ষেপ দায়ী: প্রধানমন্ত্রী

চতুর্থ দিনের সকালে মেহেদী হাসান মিরাজ দুর্দান্ত বোলিংয়ে একে একে ৩টি উইকেট তুলে নিলে অজিদের ওপর চাপ আরও বাড়ে। প্যাট কামিন্সের উইকেট পতনের সময়ও অস্ট্রেলিয়া ইনিংস ব্যবধানে হার থেকে ২১ রান পিছিয়ে ছিল। তবে ক্যামেরন গ্রিন অপরাজিত ৮৫ এবং মিচেল স্টার্ক ১৪ রান নিয়ে ক্রিজে টিকে থেকে সেই শঙ্কা দূর করেন।

যদিও ইনিংস ব্যবধানে হার এড়াতে পেরেছে অস্ট্রেলিয়া, তবুও হারের ঝুঁকি পুরোপুরি কাটেনি। বর্তমানে তাদের লিড মাত্র ১৫ রানের। বিরতির পর বাংলাদেশ যদি দ্রুত বাকি উইকেটগুলো তুলে নিতে পারে, তবে জয়ের জন্য টাইগারদের সামনে খুব ছোট লক্ষ্যই থাকবে।

প্রতিবেদন লেখার আগ পর্যন্ত ৭ উইকেটে এখন পর্যন্ত তুলেছে ২৪৩ রান। প্রথম ইনিংসের লিডটা গিয়ে ঠেকে ২২৮ রানে।কারণ ওপাশে যে উইকেট একটার পর একটা পড়েই যাচ্ছিল।   যু//র

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!