প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করতে সিনিয়র নেতাদের নিয়ে বৈঠকে তারেক রহমান
- আপডেট সময় : ০১:৩৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ১২ বার পড়া হয়েছে
প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করতে সিনিয়র নেতাদের নিয়ে বৈঠকে তারেক রহমান
প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতাদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি শুরু হয়। বৈঠকে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দলের চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করবেন বিএনপি চেয়ারম্যান।
এর আগে গত ১লা আগস্ট অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে প্রেসিডেন্ট পদে প্রার্থী মনোনয়নের পূর্ণ দায়িত্ব তারেক রহমানের ওপর অর্পণ করা হয়েছিল। সে সময় বৈঠকের সিদ্ধান্ত সাংবাদিকদের জানিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পড়ুন>>মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা ঘোষণা
দলের স্থায়ী কমিটির একাধিক সদস্য জানিয়েছেন, প্রার্থী নির্বাচনের দায়িত্ব পাওয়ার পর গত কয়েকদিনে তারেক রহমান স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে টেলিফোনে বিস্তারিত আলোচনা করেছেন। সবার মতামতের ভিত্তিতে তিনি ইতোমধ্যে প্রার্থী চূড়ান্ত করেছেন, যা আজকের বৈঠকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এদিকে, বৈঠক শুরুর আগে সংসদের প্রধান হুইপ নূরুল ইসলাম মনি প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন ফরম নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রবেশ করেন।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত রয়েছেন। এছাড়া দলের সিনিয়র নেতাদের মধ্যে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ ও সৈয়দ এমরান সালেহ প্রিন্স বৈঠকে অংশ নিয়েছেন।
মা//জ//ন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























