মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা ঘোষণা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা ঘোষণা : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ কূটনৈতিক বার্তা দিল্লির জর্ডানে ভিক্ষা করার সময় গ্রেপ্তার নারী, ব্যাগে মিলল ৫ লাখ টাকার বেশি বিদেশি মুদ্রা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মালামাল চুরির অভিযোগে সাবেক কর্মকর্তা আটক একাই ধরে রেখেছেন পূর্বপুরুষের শিল্প: কলসকাঠির শেষ মনসাঘট কারিগর সমীর পাল শ্রীলঙ্কায় ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন কোচ সুমিত ফার্নান্দো উত্তরাখণ্ডে টানেলে পানি ও কাদামাটির ঢল: ৭ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ৩ মালয়েশিয়ায় জাল নথি তৈরির সিন্ডিকেট: ৫ বাংলাদেশি আটক ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন: স্বাধীন চিকিৎসা প্যানেল গঠনের দাবি হাকিমপুরের ওসির বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য ও মিথ্যা মামলায় হয়রানির গুরুতর অভিযোগ

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা ঘোষণা

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য নতুন সিলেকশন ক্রাইটেরিয়া নির্ধারণ করেছে সরকার। আগ্রহী রিক্রুটিং এজেন্টদের আগামী ৭ নভেম্বরের মধ্যে আবেদন করতে বলা হয়েছে।

 

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা ঘোষণা

 

মালয়েশিয়ায় কর্মী প্রেরণের ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর করতে এবং অন্যান্য দেশের সাথে সামঞ্জস্য বজায় রাখতে বাংলাদেশ সরকার নতুন উদ্যোগ গ্রহণ করেছে। দীর্ঘদিনের প্রচেষ্টার অংশ হিসেবে, গত ২১-২২ মে ২০২৫ তারিখে ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-মালয়েশিয়া তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সেই আলোচনার প্রেক্ষিতে মালয়েশিয়ার প্রতিনিধিদল বেসরকারি রিক্রুটিং এজেন্ট নির্বাচনের জন্য নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণের প্রতিশ্রুতি দেয়।

 

পড়ুন>>দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিরল এয়ারবাস এ৩৫০ ফ্লাইট পরিচালনা

গত ২৮ অক্টোবর ২০২৫ তারিখে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে এই নতুন ‘রিক্রুটিং এজেন্ট সিলেকশন ক্রাইটেরিয়া’ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে অবহিত করা হয়। জানা গেছে, ভারত, নেপাল, পাকিস্তান ও মিয়ানমারের মতো দেশগুলোর জন্য প্রযোজ্য অভিন্ন মানদণ্ডের ভিত্তিতেই এখন থেকে বাংলাদেশের রিক্রুটিং এজেন্টদের তালিকাভুক্ত করা হবে।

 

নির্ধারিত মানদণ্ড অনুযায়ী, রিক্রুটিং এজেন্সিকে অবশ্যই লাইসেন্স প্রাপ্তির পর অন্তত ৫ বছর সন্তোষজনক কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা দেখাতে হবে। এছাড়া বিগত ৫ বছরে বিদেশে কমপক্ষে ৩,০০০ কর্মী পাঠানোর প্রমাণক এবং অন্তত ৩টি ভিন্ন গন্তব্য দেশে কর্মী নিয়োগের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

 

পড়ুন>> বঙ্গোপসাগরে লঘুচাপ: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

এজেন্সির অনুকূলে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বৈধ লাইসেন্স এবং কর্মী গ্রহণকারী দেশের যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে ‘সার্টিফিকেট অব গুড কন্ডাক্ট’ বা সদাচরণের সনদ থাকতে হবে। পাশাপাশি, কোনো এজেন্সির বিরুদ্ধে মানব পাচার, অর্থপাচার, জোরপূর্বক অর্থ আদায় বা শ্রম আইন লঙ্ঘনের মতো কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড থাকা যাবে না।

অবকাঠামোগত সক্ষমতার বিষয়ে বলা হয়েছে, এজেন্সির নিজস্ব প্রশিক্ষণ ও মূল্যায়ন কেন্দ্র থাকতে হবে, যেখানে আবাসন ও কারিগরি প্রশিক্ষণের সুবিধা নিশ্চিত করতে হবে। এছাড়া কমপক্ষে ৩ বছর ধরে পরিচালিত ১০,০০০ বর্গফুট আয়তনের একটি স্থায়ী অফিস থাকতে হবে, যেখানে কর্মী বাছাই ও নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা থাকবে।

 

আরও পড়ুন>>ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ২৪ ঘণ্টা আগে নোটিশ দেওয়ার আহ্বান ৪১ দেশের

আন্তর্জাতিক নিয়োগকর্তাদের কাছ থেকে সন্তোষজনক কাজের ৫টি প্রশংসাপত্র এবং অতীতে মালয়েশিয়াসহ অন্যান্য দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে আইনসম্মত প্রক্রিয়া অনুসরণের প্রমাণকও জমা দিতে হবে। এই শর্তগুলো পূরণকারী এজেন্টদের তালিকাভুক্ত করার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মালয়েশিয়া সরকারকে অনুরোধ জানানো হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, এই নতুন মানদণ্ড পূরণে সক্ষম বৈধ লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্টদের আগামী ০৭ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ মন্ত্রণালয়ে আবেদন দাখিল করতে হবে।

সরকারের এই পদক্ষেপের ফলে মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী প্রেরণের প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সমতা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে যোগ্য এবং দক্ষ রিক্রুটিং এজেন্সিগুলো তাদের কার্যক্রম পরিচালনার সমান সুযোগ পাবে।

এজেন্সির অনুকূলে পৃথক পৃথক ৫ জন আন্তর্জাতিক নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত সন্তোষজনকভাবে অভিবাসন কার্যক্রম সম্পাদানের প্রশংসাপত্র থাকতে হবে।

ক্যাম্প অফিস: ১১/৫ কলাবাগান, ঢাকা, ১২০৫ ইমেইল: info@.com Phone: +88 01715 800 701

আগামীতে এসব অভিন্নভাবে মানদন্ডের ভিত্তিতে বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও মায়ানমারের রিক্রটিং এজেন্ট ঠিক করা হবে বলেও জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!