ঢাকা ০৯:০১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীসহ ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুলের সম্পদ ক্রোকের নির্দেশ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে ৮৬ পদে কর্মী নিয়োগ, আবেদনের শেষ ১৯ সেপ্টেম্বর সিলেটে ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত সিরীয় ভূখণ্ডে নেতানিয়াহুর প্রবেশ: তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান কাতারের শিক্ষা ছুটির মেয়াদ শেষ: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষক স্থায়ীভাবে বহিষ্কৃত নাটোরে ২০০ শিক্ষার্থীর হাতে পরিবেশ রক্ষায় নিম গাছের চারা বিতরণ  ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহতের দাবি, বিজিবি নিশ্চিত করল একজনের মৃত্যু সবজির পর ডিমের বাজারে উত্তাপ: ডজনপ্রতি দাম পৌঁছাল ১৬৫ টাকায়, বিপাকে নিম্ন আয়ের মানুষ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক, সাইবার আইন ও বুলিং নিয়ে আলোচনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সাংগঠনিক চ্যালেঞ্জ: প্রার্থী বাছাইয়ে হিমশিম নেতৃত্ব

পাহাড়ি জেলাগুলোতে ভূমিধসের সতর্কতা, ভারী বৃষ্টির পূর্বাভাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের বুধবার (২২ জুলাই) প্রকাশিত সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে ভারী বর্ষণের ফলে ভূমিধসের ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, রাজশাহী, রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় হালকা থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কক্সবাজার ও বান্দরবান জেলাকে মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বুধবার সকাল থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পূর্বাভাস অনুযায়ী, কোথাও কোথাও বৃষ্টিপাতের পরিমাণ ১৫০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

আগামী পাঁচ দিন দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। ভারী বর্ষণের কারণে পাহাড়ি এলাকায় বসবাসকারী জনসাধারণকে প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ স্থানে যাতায়াত না করার জন্য সংশ্লিষ্টরা পরামর্শ দিয়েছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পাহাড়ি জেলাগুলোতে ভূমিধসের সতর্কতা, ভারী বৃষ্টির পূর্বাভাস

আপডেট সময় : ০৯:৫৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬