ঢাকা ০১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মৌরিতানিয়া উপকূলে নৌকাডুবিতে ১৪৩ শরণার্থীর মৃত্যুর আশঙ্কা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১১:০২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌরিতানিয়া উপকূলে ইউরোপগামী একটি শরণার্থী বোঝাই নৌকাডুবির ঘটনায় অন্তত ১৪৩ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর গত মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে গভীর শোক প্রকাশ করেছে। আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক বহনকারী এই নৌকাটি দীর্ঘ ২৫ দিন সাগরে ভাসমান থাকার পর অবশেষে উদ্ধার করা হয়।

ইউএনএইচসিআর-এর মুখপাত্র ম্যাট সল্টমার্শ জেনেভায় সাংবাদিকদের জানান, গাম্বিয়ার বাফুলোটো এলাকা থেকে রওনা হওয়া নৌকাটি গত ১৮ জুলাই উদ্ধার করা হয়। পরে এটি মৌরিতানিয়ার নুয়াধিবু বন্দরে পৌঁছালে সেখান থেকে ৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয় এবং বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়। জীবিতদের মধ্যে দুটি শিশু রয়েছে, যারা এই মারাত্মক যাত্রায় তাদের পরিবারের সব সদস্যকে হারিয়েছে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অন্যদিকে, মৌরিতানিয়ার কোস্টগার্ডের দেওয়া তথ্য অনুযায়ী, নৌকাটিতে মোট ১৬০ জন আরোহী ছিলেন। গাম্বিয়া থেকে যাত্রা করার পর মাঝসমুদ্রে হঠাৎ জ্বালানি ফুরিয়ে যাওয়ার কারণে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। তাদের হিসাব মতে, এখনো ১২২ জন আরোহী নিখোঁজ রয়েছেন।

ক্যানারি দ্বীপপুঞ্জমুখী আটলান্টিক রুটকে বিশ্বের অন্যতম বিপজ্জনক ও প্রাণঘাতী অভিবাসনপথ হিসেবে চিহ্নিত করেছে ইউএনএইচসিআর। সংস্থাটি জানিয়েছে, অতিরিক্ত যাত্রী বোঝাই, দীর্ঘ সমুদ্রপথ এবং ঝুঁকিপূর্ণ নৌযান ব্যবহারের কারণে এই রুটে প্রতিনিয়ত প্রাণহানির ঘটনা বাড়ছে। এই ধরনের বিপজ্জনক সমুদ্রযাত্রা বন্ধ করতে আফ্রিকার দেশগুলোতে শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির আহ্বান জানিয়েছে জাতিসংঘ সংস্থাটি।

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ১০: ১৭আপডেট : ২২ জুলাই ২০২৬, ১০: ২৭

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মৌরিতানিয়া উপকূলে নৌকাডুবিতে ১৪৩ শরণার্থীর মৃত্যুর আশঙ্কা

আপডেট সময় : ১১:১১:০২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬