২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা: খরচ ও নিবন্ধনের নিয়ম
- আপডেট সময় : ০৬:২৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
২০২৭ সালের হজের জন্য সরকারি ও বেসরকারি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। ঘোষিত সরকারি হজ প্যাকেজ-১-এর খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। এই প্যাকেজের আওতায় মক্কায় হারাম শরিফের বাইরের চত্বর থেকে ১ হাজার থেকে ১ হাজার ৪০০ মিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসনের ব্যবস্থা থাকবে। এছাড়া মিনায় জোন-৭-এর তাঁবুতে এবং 'সার্ভিস প্যাকেজ-৩' ক্যাটাগরির সেবা পাবেন হাজিরা।
সরকারি হজ প্যাকেজ-২ বা সাশ্রয়ী প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এই প্যাকেজের হাজিরা মক্কায় হারাম শরিফ থেকে ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে থাকবেন। মিনার জোন-৫-এর তাঁবুতে তাদের 'সার্ভিস প্যাকেজ-৩' অনুযায়ী সেবা প্রদান করা হবে। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৬৮ টাকা।
ধর্মমন্ত্রী জানিয়েছেন, ২০২৭ সালে মিনা-আরাফায় সার্ভিস প্যাকেজ চারটি থেকে কমিয়ে তিনটি করা হয়েছে এবং 'ডি' সার্ভিস প্যাকেজটি বাদ দেওয়া হয়েছে। হাজিদের সেবার মান নিশ্চিত করতে বোর্ড ক্যাটাগরি বাধ্যতামূলক করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে এবার হজ ফ্লাইটের বিমান ভাড়া গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ২০২৩ সালে এই ভাড়া ছিল প্রায় ২ লাখ টাকা এবং ২০২৫ সালে ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা।
প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ সুবিধার কথা জানিয়ে বলা হয়েছে, তারা যে দেশেই অবস্থান করুন না কেন, সেখান থেকেই স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নিয়ে ভিসার আবেদন করতে পারবেন। ভবিষ্যতে তাদের অবস্থানরত দেশ থেকে সরাসরি সৌদি আরবে যাওয়ার সুযোগ তৈরির কাজও সরকার করছে।
হজ নিবন্ধনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৪ সেপ্টেম্বর ২০২৬। ই-হজ সিস্টেমে প্যাকেজ নির্বাচন করে প্রাথমিক নিবন্ধনের জন্য ৩০ হাজার টাকা জমা দিতে হবে। এরপর পুরো অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করা যাবে। হজে যাওয়ার জন্য পাসপোর্টের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত থাকতে হবে। সম্ভাব্য সূচি অনুযায়ী, ২০২৭ সালের ৮ এপ্রিল হজ ফ্লাইট শুরু হবে এবং ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























