সিরাজগঞ্জের তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মরহুম আব্দুল মান্নান তালুকদার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, জেলা বিএনপির সাবেক আহবায়ক ও সিরাজগঞ্জ- ৩ আসনের নির্বাচিত চারবারের সাংসদ সদস্য ছিলেন।
মঙ্গলবার দুপুরে তাড়াশ উপজেলা পরিষদ মিলনায়তনে বিএনপি’র সাবেক সভাপতি স. ম আফসার আলীর সভাপতিত্বে ওই স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ -৩ তাড়াশ রায়গঞ্জ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
এ সময় মরহুম আব্দুল মান্নান তালুকদারের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও জনসেবামূলক কর্মকাণ্ডের কথা স্মরণ করেন।
পৌর বিএনপির সদস্য সচিব খন্দকার আব্দুল বারিক খন্দকার সঞ্চালনায় বক্তব্য রাখেন, আব্দুল মান্নান তালুকদারের জৈষ্ঠ সন্তান রাহিত মান্নান লেলিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, সাবেক সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুর রহিম, জয়নুল আবেদীন মাহবুব, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল,যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল হোসেন, পৌর বিএনপির আহবায়ক তপন কুমার গোস্বামী, যুবদলের আহবায়ক এফএম শাহআলম, সদস্য সচিব রাজিব আহমেদ মাসুম, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল খান , ছাত্রদলের আহবায়ক জাহিদ ফকির, সদস্য সচিব শাহাদত হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে মরহুম আব্দুল মান্নান তালুকদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
Leave a Reply