ঢাকা ১০:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীকে দিয়ে ম্যাসাজের ভিডিও ভাইরাল: সংশ্লিষ্ট শিক্ষকদের শোকজ

নীলফামারী থেকে তপন দাস
  • আপডেট সময় : ০৩:৫৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ৩৩০০২ বার পড়া হয়েছে

শিক্ষার্থীকে দিয়ে ম্যাসাজের ভিডিও ভাইরাল: সংশ্লিষ্ট শিক্ষকদের শোকজ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষার্থীকে দিয়ে ম্যাসাজের ভিডিও ভাইরাল: সংশ্লিষ্ট শিক্ষকদের শোকজ

নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের চারঘড়ি চাপানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক কোমলমতি শিশু শিক্ষার্থীকে দিয়ে সহকারী শিক্ষিকার শরীর ম্যাসাজ করিয়ে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর এলাকাজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিদ্যালয় চলাকালীন সময়ে অফিস কক্ষে সহকারী শিক্ষিকা কাজলী আক্তার একটি বিছানায় শুয়ে রয়েছেন।

এ সময় এক শিশু শিক্ষার্থী তার শরীর ম্যাসাজ করে দিচ্ছে। একই কক্ষে উপস্থিত ছিলেন অপর দুই সহকারী শিক্ষিকা মনি আক্তার ও ওয়াহিদা জান্নাত মুনমুন। তাদের মধ্যে একজন চেয়ারে বসে মোবাইল ফোন ব্যবহার করছিলেন এবং অন্যজনও চেয়ারে বসে ছিলেন।

পড়ুন>>কিশোরগঞ্জ বিদ্যুতের লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিভাবক, স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়। বিদ্যালয়ের মতো একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু শিক্ষার্থীকে এ ধরনের কাজে ব্যবহার করাকে অনৈতিক ও দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করছেন অনেকে।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্রনাথ রায় জানান, ঘটনার প্রাথমিক তদন্তের ভিত্তিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদের জবাব সন্তোষজনক না হলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শিক্ষার্থীকে দিয়ে ম্যাসাজের ভিডিও ভাইরাল: সংশ্লিষ্ট শিক্ষকদের শোকজ

আপডেট সময় : ০৩:৫৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬