কাউনিয়ায় ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরীদের ১ম পর্বের সমাপনী ও সনদ বিতরণ
- আপডেট সময় : ১১:৫২:৪০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ২৬৬০৬ বার পড়া হয়েছে
কাউনিয়ায় ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরীদের ১ম পর্বের সমাপনী ও সনদ বিতরণ
কাউনিয়া উপজেলায় ব্র্যাক অফিসে এবং হরিশ্বর-৩ গ্রামে বে-সরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় “স্বপ্নসারথি কিশোরীদের IGA (হাঁস-মুরগি পালন) প্রশিক্ষণ শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়। যেখানে কিশোরীরা স্বাবলম্বী হওয়ার জন্য অনুপ্রেরণা পেয়েছেন।
১ম পর্বের সমাপনী অনুষ্ঠান ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে কিশোরীদের মাঝে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ফুল উত্তরীয় ‘অ্যাচিভমেন্ট সার্টিফিকেট প্রদান করা হয়।
পড়ুন>>পলিথিনের ঝুপড়িতে মানবেতর জীবনযাপন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম অর্গানাইজার মোকাররাম হোসেন, ইমাম মোঃ আব্দুল হামিদ, মোছাঃ শাপলা আক্তার অফিসার (সেলপ) , কমিউনিটি অর্গানাইজার আমেনা খাতুন।
এছাড়াও অনুষ্ঠানটিতে গণমাধ্যমকর্মী হিসেবে উপস্থিত জহির রায়হান । প্রথম পর্বের সমাপনী অনুষ্ঠানে বক্তারা ব্র্যাকের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, কিশোরীদের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী। এটি গ্রামীণ কিশোরীদের আত্মবিশ্বাসী ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে অনন্য ভূমিকা পালন করবে।
উক্ত সমাপনী অনুষ্ঠানে স্থানীয় কিশোরী, অভিভাবক এবং গ্রামের আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা সফলভাবে প্রথম পর্ব সম্পন্নকারী স্বপ্নসারথি কিশোরীদের হাতে সম্মাননা সনদ তুলে দেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























