তাড়াশে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
- আপডেট সময় : ১০:৪৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ২১৯৯২ বার পড়া হয়েছে
তাড়াশে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহের কার্যক্রম চলমান থাকবে বলে সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে।
পড়ুন>> সুনামগঞ্জের আলোচিত অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার রহস্য উদঘাটন আটক–৫
বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে মানব দেহে পুষ্টির চাহিদা ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. মো. আশরাফুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম, তাড়াশ প্রেসক্লাবের সহ- সভাপতি রফিকুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারিক খন্দকার, সাংবাদিক লিটন আহমেদ, আলী আক্কাস প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শরীরকে সুস্থ্য রাখতে হলে পুষ্টিকর খাবারের বিকল্প নেই। পুষ্টিগুণ আছে সর্বদা এমন খাবার গ্রহণ করবেন। গর্ভবতী মা ও শিশুদের পুষ্টিকর খাবার খাওয়ানোর ক্ষেত্রে কোন কার্পণ্য করা যাবে না। সুস্থ্য জাতি গঠনের ক্ষেত্রে পুষ্টিকর খাবারের কোন বিকল্প নেই।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























