ইফতারে বিষমিশ্রিত শরবত! ডোমারে হাসপাতালে মা ও দুই সন্তান : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ইফতারে বিষমিশ্রিত শরবত! ডোমারে হাসপাতালে মা ও দুই সন্তান : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে গণশুনানিতে জনতার কথা শুনছে প্রশাসন: সেবার দুয়ারে নতুন আস্থার বার্তা তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি ও লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত কাতারে গৃহহীন বিড়াল সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণই সমাধান ইউরোপীয় জাহাজ জব্দের পরিকল্পনা বাস্তবায়িত হলে পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া: পুতিন আখেরি চাহার সোম্বা: পালন ও তাৎপর্য নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আজ সন্ধ্যা থেকেই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা: জ্বালানি প্রতিমন্ত্রী প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জামায়াত-আওয়ামী লীগের অবস্থান: সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার হালাল অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

ইফতারে বিষমিশ্রিত শরবত! ডোমারে হাসপাতালে মা ও দুই সন্তান

ডোমার (নীলফামী) থেকে মোসাদ্দেকুর রহমান সাজু
  • প্রকাশিত : শনিবার, ৭ মার্চ, ২০২৬
হাসপাতালের চিকিৎসাধীন মা ও দুই সন্তান

 

 

 

 

ইফতারে বিষমিশ্রিত শরবত! ডোমারে হাসপাতালে মা ও দুই সন্তান

 

 

নীলফামারীর ডোমারে ইফতারের সময় খাবার স্যালাইন ভেবে কৃষি জমিতে ব্যবহারের জন্য রাখা কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের তিনজন অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

জেনে নিন সাহরী, ইফতার ও নামাজের সময়সুচী

সাহরীর শেষ সময় : ৪:০৪
ইফতারের সময় : ৬:৪২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৪:১০
  • দুপুর ১২:০৮
  • বিকেল ৪:৪১
  • সন্ধ্যা ৬:৪২
  • রাত ৮:০১
  • ভোর ৫:২৯
  • আল্লাহ্ সর্ব শক্তিমান।

 

 

 

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি কাওলা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

 

 

 

অসুস্থ ব্যক্তিরা হলেন চিলাহাটি কাওলা এলাকার বাসিন্দা আলমের স্ত্রী মর্জিনা বেগম (৩৫) এবং তাদের দুই সন্তান স্বাধীন (১৭) ও ফাহিম ইসলাম (৭)।

পড়ুন>> মধ্যপ্রাচ্যের যুদ্ধে জ্বালানি ঝুঁকি: দেশে কতদিন চলবে তেলের মজুত?

 

 

 

 

ঘটনার বিষয়ে স্থানীয়রা বাসিন্দা আলামিন জানায়, “ইফতারের সময় আলমের বড় মেয়ে কৃষি জমিতে দেওয়ার জন্য আনা কীটনাশক খাবার স্যালাইন ভেবে পানিতে গুলিয়ে শরবত বানিয়ে পরিবারের সদস্যদের ইফতারের সঙ্গে পান করতে দেন।

 

 

 

কিছুক্ষণ পর পরিবারের তিন সদস্য অসুস্থ হয়ে পড়েন। এমতাবস্থায় মর্জিনার স্বামী ঢাকায় থাকার কারণে প্রতিবেশী ও স্বজনদের সহায়তায় তাদের হাসপাতালে নেওয়া হয়।”

পড়ুন>> তেল কিনতে সীমা বেঁধে দিল সরকার, বাইকে ২ লিটার; কারে ১০ লিটার!

 

 

 

অপর প্রতিবেশী আমিনুল ইসলাম জানান, “আলু ক্ষেতে দেওয়ার জন্য কীটনাশক আনা হয়েছিল। স্যালাইন ও কীটনাশক একসঙ্গে থাকার কারণে ভুলবশত দুটোই পানিতে গুলিয়ে পান করার পর তারা অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হলে স্থানীয় গ্রাম্য চিকিৎসক দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

 

 

পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পৌঁছে দেন।”

 

 

 

 

 

এবিষয়ে ডোমার মডেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মাহমুদুল হাসান জানান, “রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে তিনজন রোগী হাসপাতালে আসেন। তাদের ভাষ্য অনুযায়ী, স্যালাইন ভেবে কীটনাশক মেশানো পানি পান করেছেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন এবং আগামী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে।”

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!