ভূরুঙ্গামারী সীমান্তে সিসিটিভিতে ধরা পড়লো ভারতীয় রোবট কুকুর
- আপডেট সময় : ০৪:০৯:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ১৪৯৭০ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারী সীমান্তে সিসিটিভিতে ধরা পড়লো ভারতীয় রোবট কুকুর, এলাকায় আতঙ্ক
উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তবর্তী এলাকায় রহস্যময় একটি রোবট সদৃশ বস্তুকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভারতীয় সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে বলদিয়া ইউনিয়নের মিলনী বাজারে অবস্থিত ‘আলাউদ্দিন হার্ডওয়্যারথ দোকানের সিসিটিভি ফুটেজে সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৩টা ৩৫ মিনিটে ভারতীয় রোবট কুকুরের এই দৃশ্যটি ধরা পড়ে।
এই ঘটনায় সীমান্ত এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ও বিজিবি জানিয়েছে বিষয়টি গুরুত্বের সহিত খতিয়ে দেখা হচ্ছে।
জানাগেছে, মঙ্গলবার রাতে উপজেলার বলদিয়া ইউনিয়নের মিলনী বাজারের পাশে এক বাড়িতে গরু চুরির ঘটনা ঘটে। সে ঘটনা অনুসন্ধানে ওই রাত সাড়ে ৯টার দিকে দোকানের মালিক রোকনুজ্জামান ও তার ভাই নাজমুল হোসেন সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করছিলেন। সিসিটিভি ফুটেজে রাত ৩টা ৩৫ মিনিটে ইলেকট্রিক কুকুর সাদৃশ্য রোবটটি লক্ষ্য করেন।
ভিডিওতে দেখা যায়, মাথায় উজ্জ্বল আলো জ্বালিয়ে চার পায়ে দ্রুত লাফিয়ে একটি রোবট সদৃশ বস্তু ক্যামেরার সামনে দিয়ে চলে যাচ্ছে। চলাচলের সময় যান্ত্রিক ধরনের শব্দও শোনা যায় বলে জানান তারা।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























