ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালমোহনে নজরুল বর্ষ উদযাপন: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে শিক্ষার্থীরা সৌদি আরবে আরামকো ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন বিরলে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে নুর জামান (সোনাহার)-এর নিজস্ব অর্থায়নে উপহার সামগ্রী বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল: ১০ হাজার কর্মী পাবেন বিনা খরচে ১৬ অক্টোবর মুক্তি পাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গল্প নিয়ে ‘চিরকুট’ মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর দুর্গাপূজায় প্রথমবারের মতো বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি রায়পুরায় মাদকের পাওনা নিয়ে বিবাদ শ্যামনগরে পারিবারিক বিবাদ ও অনাকাঙ্ক্ষিত মৃত্যু, আটক এক কমিউনিটি ব্যাংকে কর্মী নিয়োগ, থাকছে ২৬ হাজার টাকা বেতন

হাদি হত্যার বিচার দাবিতে যমুনার সামনে অনড় ইনকিলাব মঞ্চ

মহানগর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৪৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬ ১৩৯২৪ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ইনকিলাব মঞ্চের সদস্যদের অবস্থান।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাদি হত্যার বিচার দাবিতে যমুনার সামনে অনড় ইনকিলাব মঞ্চ

হাদি হত্যার বিচার দাবিতে যমুনার সামনে অবস্থান, অনড় ইনকিলাব মঞ্চ।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার ও নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যরা। তাদের সঙ্গে শহীদ ওসমান হাদির স্ত্রী ও পরিবারের সদস্যরাও যোগ দিয়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় যমুনার সামনে এই অবস্থান কর্মসূচি শুরু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত পৌনে ৯টা) দাবি আদায়ে অনড় থাকার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, শহীদ ওসমান হাদির হত্যার ঘটনায় সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো চারবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় পিছিয়েছে। নির্বাচনী ব্যস্ততার অজুহাতে এই হত্যাকাণ্ডের তদন্ত বারবার বিলম্বিত করা হচ্ছে।

পড়ুন>> জামায়াতের আমিরের আইডি হ্যাকডের অভিযোগে গ্রেপ্তারকৃতকে জামিন

তিনি অভিযোগ করে বলেন, যাদের আন্দোলনের মাধ্যমে দেশে রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে এবং যাদের কারণে সরকার ও রাজনৈতিক দলগুলো রাজনীতি করার সুযোগ পেয়েছে—সেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র হত্যার ঘটনায় সরকার কিংবা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কোনো দৃশ্যমান উদ্যোগ নেই।

সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যদি দ্রুত তদন্ত প্রতিবেদন প্রকাশ করে বিচার নিশ্চিত না করা হয়, তাহলে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামতে বাধ্য হবে ইনকিলাব মঞ্চ।

পড়ুন>> সুপারিশ ছাড়াই ৯৫ ভুয়া ক্যাডার, প্রশাসনে ভয়াবহ জালিয়াতির পর্দাফাঁস

ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা বলেন, সরকার, প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে ইনকিলাব মঞ্চ সর্বাত্মক সহযোগিতা করে আসছে। অথচ আজ ইনকিলাব মঞ্চের প্রশ্নে সবাই নীরব ভূমিকা পালন করছে। শহীদ হাদি হত্যার নিরপেক্ষ তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে করার দাবিতে তারা যমুনার সামনে অবস্থান নিয়েছেন।

তিনি আরও বলেন, অসহযোগিতা অব্যাহত থাকলে সারা দেশের জনগণকে সঙ্গে নিয়ে যমুনার সামনে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। পরিস্থিতি সামাল দেওয়ার দায় সরকারের।
এদিকে, ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থলে শতাধিক পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তাদের চারপাশে ঘিরে রাখা হয়েছে এবং লাঠিসোঁটা নিয়ে প্রস্তুত থাকতে দেখা গেছে।

ফেসবুক পোস্টে আরও বলা হয়, শহীদ ওসমান হাদির হত্যার নিরপেক্ষ তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে হস্তান্তর না করা পর্যন্ত, এমনকি জীবন গেলেও তারা অবস্থান কর্মসূচি থেকে একচুলও সরবেন না।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হাদি হত্যার বিচার দাবিতে যমুনার সামনে অনড় ইনকিলাব মঞ্চ

আপডেট সময় : ০৯:৪৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬