ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত কাউনিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত ডোমারে ইজিবাইকের ধাক্কায় মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলের ৮ বছরের শিশু ওমর ফারুকের মৃত্যু তানজিদ ও তাওহিদের রেকর্ড জুটিতে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের লড়াই বিটিআরসির চেয়ারম্যান পদে ওয়াহিদ-উজ-জামানকে নিয়োগ সরকারি সফরে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিয়ামি বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ, অডিওতে যা বললেন পাইলটরা দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা শেখ হাসিনার ফেরার পরিকল্পনায় সম্পৃক্ততার অভিযোগে এসপি গ্রেপ্তার

ছাড়াছাড়ি

প্রশান্ত বর্মণ, কালীগঞ্জ, পশ্চিম বঙ্গ (ভারত)
  • আপডেট সময় : ০১:১৩:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ ৪১৯৭ বার পড়া হয়েছে

ছাড়াছাড়ি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

ছাড়াছাড়ি
-প্রশান্ত বর্মণ

 

 

ফাগুন মাসৎ বিয়া হৈসে মোর
গাছের ডালৎ য্যালা কোকিলার ডাক
সাত সাতটা মাস পার করি দিনু
কাটিবার নাই চায় বাকী দিনগিলা।

শ্যাষ হয়া গেইল হাতের গোনা ছুটি
চলি গেলেন তোমরা পাকিস্তান সীমাৎ
দ্যাশের বিপদ ভাবিবার সময় পান
মোর বাদে ফুরসৎ নাই তোমার।

গাবুর বেটিক চায়া থাকে সগায়
যৈবন ফুটিবার ধরিসে কী করিম
দুখুরী চেংড়িটা তোমার ফম পড়ে
ছাড়িয়া গেলেন যাক তোর্সার পাড়ৎ ?

নয়া নয়া ছাড়াছাড়ি খিবে কষ্টের
ঘাড়ৎ বন্দুক ধরি তোমরা আছেন
ক্যামন করি বুজিবেন যৈবন জ্বালা
তাকেয়া থাকেন খালি দূরবীন ধরিয়া।

শুনশান নদীর ধারৎ বসিয়া থাকো
হাওয়াতে ওড়ে বুকের কাপড়খান
মোর অন্তরের জ্বালা তবু নাই মেটে
সদায় জিউটা উরাং পারাং করে।

হায়, মনের হাউসে দল বান্ধিয়া
দোকান যায় পাড়ার যতো বৌগিলা
আরো মুই কান্দুনী ঘরের কোনাৎ
শুতিয়া আছো চোখ দুখান বুজিয়া।

ভগবতী মাও আসিবার ধরিসে
তোমরাও ঘুরিয়া যান দয়া করি
নয়া পাটানিতে গতর ঢাকিয়া
ঘুরিম মণ্ডপে মণ্ডপে তোমাক নিয়া।

 

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ছাড়াছাড়ি

আপডেট সময় : ০১:১৩:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

 

ছাড়াছাড়ি
-প্রশান্ত বর্মণ

 

 

ফাগুন মাসৎ বিয়া হৈসে মোর
গাছের ডালৎ য্যালা কোকিলার ডাক
সাত সাতটা মাস পার করি দিনু
কাটিবার নাই চায় বাকী দিনগিলা।

শ্যাষ হয়া গেইল হাতের গোনা ছুটি
চলি গেলেন তোমরা পাকিস্তান সীমাৎ
দ্যাশের বিপদ ভাবিবার সময় পান
মোর বাদে ফুরসৎ নাই তোমার।

গাবুর বেটিক চায়া থাকে সগায়
যৈবন ফুটিবার ধরিসে কী করিম
দুখুরী চেংড়িটা তোমার ফম পড়ে
ছাড়িয়া গেলেন যাক তোর্সার পাড়ৎ ?

নয়া নয়া ছাড়াছাড়ি খিবে কষ্টের
ঘাড়ৎ বন্দুক ধরি তোমরা আছেন
ক্যামন করি বুজিবেন যৈবন জ্বালা
তাকেয়া থাকেন খালি দূরবীন ধরিয়া।

শুনশান নদীর ধারৎ বসিয়া থাকো
হাওয়াতে ওড়ে বুকের কাপড়খান
মোর অন্তরের জ্বালা তবু নাই মেটে
সদায় জিউটা উরাং পারাং করে।

হায়, মনের হাউসে দল বান্ধিয়া
দোকান যায় পাড়ার যতো বৌগিলা
আরো মুই কান্দুনী ঘরের কোনাৎ
শুতিয়া আছো চোখ দুখান বুজিয়া।

ভগবতী মাও আসিবার ধরিসে
তোমরাও ঘুরিয়া যান দয়া করি
নয়া পাটানিতে গতর ঢাকিয়া
ঘুরিম মণ্ডপে মণ্ডপে তোমাক নিয়া।

 

Facebook Comments Box