কুড়িগ্রাম-৪ আসনের ভোটযুদ্ধে আপন দুই ভাই : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কুড়িগ্রাম-৪ আসনের ভোটযুদ্ধে আপন দুই ভাই : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
রংপুর মহানগর পুলিশ কমিশনার পদে রদবদল: দায়িত্ব পেলেন মু. মাহবুবুর রশীদ দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: তথ্য উপদেষ্টা সার কেলেঙ্কারির প্রকৃত ঘটনাকে আড়াল করে ডিলারের বিরুদ্ধে একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা ও দর-কষাকষি চলছে: তথ্য উপদেষ্টা চাঁদে নীল আর্মস্ট্রংয়ের সঙ্গী হয়েছিল যে আর্জেন্টাইন ফুটবল ক্লাবের পতাকা টেকনো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফুটবল তারকা হামজা চৌধুরী সিনিয়র অফিসার নিয়োগ: ২,১১৪ প্রার্থীর আবেদনে ছবি ও স্বাক্ষরের ত্রুটি, সংশোধনের নির্দেশ কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল দ্য কমার্শিয়াল ব্যাংক বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের প্রাণহানি

কুড়িগ্রাম-৪ আসনের ভোটযুদ্ধে আপন দুই ভাই

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
কুড়িগ্রাম-৪ আসনের ভোটযুদ্ধে আপন দুই ভাই
কুড়িগ্রাম-৪ আসনের ভোটযুদ্ধে আপন দুই ভাই আজিজুর রহমান ও মোস্তাফিজার রহমান।

 

 

কুড়িগ্রাম-৪ আসনের ভোটযুদ্ধে আপন দুই ভাই

 

 

কুড়িগ্রাম-৪ আসনের ভোটযুদ্ধে আপন দুই ভাই
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (রৌমারী-চিলমারী-রাজীবপুর) আসনে বিএনপি ও জামায়াতে ইসলামী থেকে আপন দুই ভাই মনোনয়ন পেয়েছেন।

 

সোমবার বিকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন। এর মধ্যে কুড়িগ্রাম-৪ আসনে প্রার্থী হিসেবে আজিজুর রহমানের নাম ঘোষণা করা হয়। তিনি রৌমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি। বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য।

পড়ুন>>বিএনপির প্রার্থী সাইফুর রহমান রানার মনোনয়নে ভূরুঙ্গামারীতে শুভেচ্ছা ও আনন্দ মিছিল

এ নিয়ে সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুড়িগ্রাম-৪ আসনে শুরু হয়েছে ভিন্নরকম রাজনৈতিক উত্তাপ। আলোচনার কেন্দ্রবিন্দু এখন আপন দুই ভাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেয়ে আজিজুর রহমান ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন। অন্যদিকে তার ভাই মোস্তাফিজার রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মাঠে লড়বেন।

 

জানা গেছে, আপন দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের পারিবারিক ও রাজনৈতিক মতপার্থক্য এবার ভোটযুদ্ধে রূপ নিচ্ছে। এলাকায় এ খবর ছড়িয়ে পড়লে সাধারণ ভোটারদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল ও আলোচনা। স্থানীয় রাজনৈতিক মহল বলছে, এই আসনে ভাই-ভাইয়ের লড়াই ভোটের মাঠে ভিন্নমাত্রা যোগ করবে। একদিকে দলের প্রভাব, অন্যদিকে জনপ্রিয়তা।

পড়ুন>> ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর ৬টি আসনের ৫টিতে বিএনপির প্রার্থী ঘোষণা

কুড়িগ্রাম-৪ আসন এখন হয়ে উঠেছে সবচেয়ে আলোচিত সংসদীয় আসন। ভোটাররা বলছেন, এবারের নির্বাচন শুধু রাজনৈতিক নয়, পারিবারিক প্রতিদ্বন্দ্বিতারও মঞ্চ হতে যাচ্ছে।

 

চলতি নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনের ভোটযুদ্ধ তাই রোমাঞ্চ ও চমকে ভরপুর। গোটা জেলার মানুষের নজর ওই আসনের দিকে। কে জিতবে, আর কে হারবে তা জানতে অপেক্ষা এখন নির্বাচনের দিন পর্যন্ত।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!