ভুরুঙ্গামারী সীমান্তে অনুপ্রবেশের সময় স্বামী-স্ত্রী ও সন্তান আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভুরুঙ্গামারী সীমান্তে অনুপ্রবেশের সময় স্বামী-স্ত্রী ও সন্তান আটক : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের শুল্ক ফাঁকি দিতে চীন ৪০টির বেশি দেশকে ব্যবহার করছে: হোয়াইট হাউস আজকের খেলা: ১৫ আগস্ট ২০২৬-এ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ও ভারত-শ্রীলঙ্কা লড়াই সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি জুলাই বিপ্লবের দুই বছর পরেও বিচারের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকরা ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

ভুরুঙ্গামারী সীমান্তে অনুপ্রবেশের সময় স্বামী-স্ত্রী ও সন্তান আটক

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
ভুরুঙ্গামারী সীমান্তে অনুপ্রবেশের সময় স্বামী-স্ত্রী ও সন্তান আটক
সায়মন হাওলাদার, সোনিয়া বেগম এবং ছেলে আবির হোসেন।

 

 

ভুরুঙ্গামারী সীমান্তে অনুপ্রবেশের সময় স্বামী-স্ত্রী ও সন্তান আটক

 

 

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশের সময় স্বামী-স্ত্রী ও সন্তানসহ তিনজনকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

 

আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার সনখোলা থানার সনখোলা গ্রামের মৃত সোহরাব হাওলাদারের ছেলে সায়মন হাওলাদার (২৩), তাঁর স্ত্রী মোছা. সোনিয়া বেগম (২০) এবং তিন বছরের ছেলে আবির হোসেন।

পড়ুন>> টাকার চেক ফিরিয়ে দিলেন বিএনপি নেতা কামরুজ্জামান

 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৬ অক্টোবর) ভোর ৬টা ৪৫ মিনিটের দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের ৯৬৩/৫ এস নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন তারা।

পরে এলাকাবাসীর সন্দেহ হলে তিনজনকে আটক করে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর আওতাধীন বাগভান্ডার বিওপিতে খবর দেওয়া হয়। খবর পেয়ে বিওপির দায়িত্বপ্রাপ্ত সুবেদার মো. আব্দুর রশীদের নেতৃত্বে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, সায়মন হাওলাদার ও তাঁর স্ত্রী ২০২২ সালে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করে সেখানে বসবাস করছিলেন। সম্প্রতি ভারতীয় কর্তৃপক্ষ অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানো শুরু করলে তারা এক দালালের সহায়তায় বাংলাদেশে ফেরার চেষ্টা করেন।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল হেলাল মাহমুদ বলেন, “বিজিবির মাধ্যমে আটক ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক। যাচাই শেষে তাদের আত্মীয়স্বজনকে খবর দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!