রাস্ট্র কাঠামো মেরামতের ৩১দফা প্রচারে তৃণমুলে ছুটেছেন সেতু মৈত্র : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাস্ট্র কাঠামো মেরামতের ৩১দফা প্রচারে তৃণমুলে ছুটেছেন সেতু মৈত্র : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শাকিবের নতুন সিনেমা ‘নিঃস্ব’: নায়িকা হিসেবে চূড়ান্ত ইধিকা পাল ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার দৌলতপুরে জোড়া লাগা যমজ দুই বোনের মৃত্যু: একই কবরে দাফন ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মী হত্যায় জড়িত থাকার অভিযোগে ছেলেকে পুলিশে দিলেন বাবা রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, জমা দেওয়া হলো মনোনয়নপত্র চলনবিলের উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত ১০ কোটি ডলারের বিনিয়োগ পেল শপআপের প্ল্যাটফর্ম সিল্ক নেদারল্যান্ডস জাতীয় দলের নতুন কোচ জাভি হার্নান্দেজ প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করতে সিনিয়র নেতাদের নিয়ে বৈঠকে তারেক রহমান মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা ঘোষণা

রাস্ট্র কাঠামো মেরামতের ৩১দফা প্রচারে তৃণমুলে ছুটেছেন সেতু মৈত্র

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
রাস্ট্র কাঠামো মেরামতের ৩১দফা প্রচারে তৃণমুলে ছুটেছেন সেতু মৈত্র
রাস্ট্র কাঠামো মেরামতের ৩১দফা প্রচারে তৃণমুলে ছুটেছেন সেতু মৈত্র

 

 

রাস্ট্র কাঠামো মেরামতের ৩১দফা প্রচারে তৃণমুলে ছুটেছেন সেতু মৈত্র

 

 

রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে তৃণমুলে ছুটেছেন নওগাঁ জিয়া সংসদের আহবায়ক সেতু মৈত্র।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে তৃণমুলে ছুটে বেড়াচ্ছেন নওগাঁ জিয়া সংসদ এর আহবায়ক সেতু মৈত্র।

নওগাঁ সদর কোমাইগাড়ী বাইপাস ব্রীজ মোড়ে জনসাধারণের ও ব্যবসায়ীদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচার এবং গণসংযোগ করেন।

 

এ ছাড়াও তিনি প্রতিদিন নওগাঁ সদরের বিভিন্ন এলাকায় জনসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জিয়া সংসদ এর সদস্য মৃন্ময় দাস দ্বীপ, মোঃ তারেক রহমান, নওগাঁ সদর থানার জিয়া সংসদ এর সভাপতি খন্দকার আব্দুর রশীদ হারুন, সিনিয়র সহ-সভাপতি মোঃ সাজিদ, সাধারণ সম্পাদক মোঃ আক্তার ফেরদৌস রানা, সহ-সাধারণ সম্পাদক মোঃ সাব্বির হোসেন, দপ্তর সম্পাদক মোঃ নজরুল ইসলাম রিপনসহ জেলা ও থানার নেতৃবৃন্দ ।

পড়ুন>> ভূরুঙ্গামারীতে ভেসে এলো মরা গন্ডার

 

লিফলেট বিতরণ করার সময়ে সেতু মৈত্র বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃ প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অভাত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু সহ জনগণের আকাঙ্ক্ষা পূরণে ৩১ দফা দাবি উপস্থাপন করেছেন। সেই দাবি সবার মধ্যে পৌঁছে দেওয়া দরকার। তাই আজকে সেই দাবি সবার কাছে পৌঁছে দিচ্ছি।

 

স্বৈরাচারী শাসন ব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!