ভূরুঙ্গামারীতে ফাঁসিতে ঝুলে যুবকের আত্মহত্যা
- আপডেট সময় : ০৬:৫৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫ ৪০৯৮ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে ফাঁসিতে ঝুলে যুবকের আত্মহত্যা
ভূরুঙ্গামারীতে ফাঁসিতে ঝুলে যুবকের আত্মহত্যা।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিজ ঘরে ফাঁসিতে ঝুলে রাশেদুজ্জামান হৃদয় (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছে। মৃত হৃদয় উপজেলার পাথরডুবি ইউনিয়নের পশ্চিম পাথরডুবি গ্রামের নাছির উদ্দিন এর ছেলে।
পরিবারের বরাত দিয়ে পাথরডুবি ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর জানান, শনিবার ( ৪ অক্টোবর ) দুপুরে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে হৃদয়। আত্মহত্যার কোন কারণ পরিবারের কেউ জানাতে পারেনি। ঘটনা শোনার পর গ্রাম পুলিশের মাধ্যমে থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে।
পড়ুন>> তাহিরপুরে বিএনপির পথসভা
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ ( ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ পাঠিয়ে মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে। এবিষয়ে একটি ইউডি মামলা করার প্রস্তুতি চলছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























