নাগেশ্বরী অগ্রহণী ব্যাংকে গ্রাহক হয়রানী চরমে
- আপডেট সময় : ০৯:১৪:২৪ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ৪১১৩ বার পড়া হয়েছে
নাগেশ্বরী অগ্রহণী ব্যাংকে গ্রাহক হয়রানী চরমে
কুড়িগ্রামের নাগেশ্বরী অগ্রহণী ব্যাংকের ক্যাশিয়ারের স্বেচ্ছাচারিতা ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানীর কারনে অতিষ্ঠ হয়েছে ভুক্তভোগী মহল।
জানা গেছে ব্যাংকের গ্রাহকরা টাকা তুলতে আসলে বিভিন্ন অজুহাতে চেক ডেভিট না করে বিভিন্ন ভুলের অজুহাতে দিনের পর দিন ঘুরাতে থাকে। বাধ্য হয়ে অনেকে তাকে ম্যানেজ করে ব্যাংক থেকে টাকা তুলতে বাধ্য হন। একাধিক গ্রাহক অভিযোগ করে বলেন তিনি বেশী ভাগ সময় মোবাইল নিয়ে ব্যাস্ত থাকেন। ফলে চেক ডেভিট করতে আসা গ্রাহকদেরকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।
পড়ুন>> কাউনিয়ায় আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র্যালি ও মানববন্ধন
হয়রানীর কারণে বর্তমানে নাগেশ্বরী অগ্রহণী ব্যাংকে গ্রাহকরা এই ব্যাংক হইতে তাদের হিসাব গুলো অন্য ব্যাংকে সরিয়ে নেওয়ার পরিক্ল্পনা করছে বলে জানিয়েছেন।
নাগেশ্বরী শিক্ষক সমিতির সভাপতি মোঃ শহিদুল ইসলাম অভিযোগ করে বলেন এই ব্যাংক কর্মচারীর আচরণ ও অভদ্র ব্যবহারের কারণে তার বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যাবস্থা গ্রহণ করার প্রয়োজন। তা না হলে এই ব্যাংকের আস্থা গ্রাহকের কাছে সংকটে পড়বে।
একাধিক গ্রাহক অভিযোগ করে বলেন, এই ব্যাংক কর্মচারী নিষিদ্ধ আওয়ামীলীগের সত্রুিয় সদস্য হওয়ায় প্রতিনিয়ত গ্রাহকের সঙ্গে কুরুচির্পূন ব্যবহার করে এই সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালাচ্ছেন। এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে অভিজ্ঞ মহলের ধারণা।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























