ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমিক অসন্তোষে কারখানা বন্ধের হুশিয়ারি বিজিএমইএ’র ঘিওর এলিভেন ব্রাদার্সের ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী নওগাঁয় ব্যাংকের কার্ড জালিয়াতি করে ‘সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎকারী দম্পতি গ্রেপ্তার ডিমলাবাসীর ভালোবাসায় ১০ হাজার টাকায় লাইলীর জন্য মজনু, সহযোগিতায় স্থানীয়রা কাউনিয়ায় আওয়ামী লীগ নেতা আটক ব্র্যাক ব্যাংকে অফিসার পদে চাকরির সুযোগ: আবেদনের শেষ তারিখ ১৮ নভেম্বর কাতারে শুরু কুরআন প্রতিযোগিতা, বিজয়ী পাবেন ১০ লাখ রিয়াল প্রশাসক বসিয়ে নাগরিক সেবা নিশ্চিত সম্ভব নয়: আদিল মুহাম্মদ খান ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর আপিলের সময় শেষ, আইন মেনেই ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী

বগুড়ায় মাদক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:২৫:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ৩০২২ বার পড়া হয়েছে

বগুড়ায় মাদক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময়ঢ়

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ায় মাদক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময়

বগুড়ায় মাদক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এএসপির সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দলের মতবিনিময়

চলমান মাদক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গত ১৯ সেপ্টেম্বর শুক্রবার বগুড়া সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তফা মঞ্জুর পিপিএম এর সঙ্গে মতবিনিময় করেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির প্রতিনিধি দলের নেতৃবৃন্দ।

পড়ুন>> আদমদীঘিতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচার: নারী আটক সঙ্গে গোডাউন সিলগালা

আলোচনায় বগুড়ার বর্তমান আইন-শৃঙ্খলার চিত্র, মাদক নির্মূল এবং একটি নিরাপদ ও সুন্দর শহর গড়ে তোলার করণীয় বিষয়গুলো গুরুত্ব সহকারে আলোচনা করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তফা মঞ্জুর পিপিএম বগুড়াকে সন্ত্রাস ও মাদকমুক্ত করার দৃঢ় প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, এ কাজে পুলিশের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে এবং পাশাপাশি সাধারণ জনগণ ও সামাজিক সংগঠনগুলোর সহযোগিতা অপরিহার্য।

বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির পক্ষ থেকে সভাপতি চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার, সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ এবং সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির হোসেন ছাবদুল আশ্বস্ত করেন যে মানবাধিকার কর্মীরা সবসময় পুলিশের সঙ্গে থেকে সমাজের উন্নয়ন ও অপরাধ দমনে সহযোগিতা করে যাবে। সভাপতি আরমান হোসেন ডলার বলেন, মানবাধিকার রক্ষার পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠায় পুলিশের সকল ভালো উদ্যোগে সহযোগিতা অব্যাহত থাকবে।

পড়ুন>>পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের নিজস্ব কার্যালয়ের উদ্বোধন

এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু রায়হান, সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আইয়ুব আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. এ এস এম রায়হান, যুগ্ম সম্পাদক সাংবাদিক মোঃ আতিক হাসান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রশিদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ ফজলু সাকিদার, সহ-শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আল-আমিন হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ হাফসা পারভীন, সহ-মহিলা বিষয়ক সম্পাদক সানিয়া আক্তার এবং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোছাঃ নাজমা আক্তার নার্গিস প্রমুখ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বগুড়ায় মাদক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময়

আপডেট সময় : ১২:২৫:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫