ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি ভস্মীভূত: ক্ষতি প্রায় ১২ লাখ টাকা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি ভস্মীভূত: ক্ষতি প্রায় ১২ লাখ টাকা : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নিয়মিত খেলা উচিত: জেসন গিলেস্পি চা শ্রমিকদের ৮ দফা দাবি: বিশেষ তদন্ত টিম গঠনের আশ্বাস শ্রমমন্ত্রীর নাগেশ্বরীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ‎​ দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন ডোমারে দুই প্রতিবন্ধী সন্তান‌ নিয়ে হাসিনার মানবেতর জীবন যাপন গ্রীষ্মের দাবদাহে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সামুদ্রিক ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস শাহজালাল মাজারে দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় চিঠি বর্ষার রূপের ছটায় সেজেছে রাঙ্গামাটির সুবলং ঝরনা, পর্যটকদের উপচে পড়া ভিড় যুক্তরাষ্ট্রে নতুন রাষ্ট্রদূত নিয়োগে হিমশিম খাচ্ছেন প্রেসিডেন্ট জেলেনস্কি সৈয়দপুরে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি ভস্মীভূত: ক্ষতি প্রায় ১২ লাখ টাকা

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি ভস্মীভূত: ক্ষতি প্রায় ১২ লাখ টাকা
ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি ভস্মীভূত: ক্ষতি প্রায় ১২ লাখ টাকা

 

 

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি ভস্মীভূত: ক্ষতি প্রায় ১২ লাখ টাকা

 

 

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি ভস্মীভূত: ক্ষতি প্রায় ১২ লাখ টাকা।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি পুড়ে ভস্মীভূত হয়েছে।

 

 

 

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিমছাট গোপালপুর গ্রামের সাগর আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

 

 

এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন বাড়ির চারপাশে ছড়িয়ে পড়ে। বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা দৌড়ে এসে পার্শ্ববর্তী পুকুর থেকে পানি এনে প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পড়ুন>> ভারতে ১২শ ও মধ্যপ্রাচ্যে ১১ হাজার মেট্রিকটন ইলিশ পাঠানোর অনুমোদন

 

 

 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তবে আগুনের তীব্রতায় ঘরের ভেতর থেকে কোনো আসবাবপত্র বের করা সম্ভব হয়নি। শুধু গোয়ালঘরের গরুটি বের করা সম্ভব হয়।

 

 

ক্ষতিগ্রস্ত গৃহস্বামী সাগর আলী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “হঠাৎ আগুনে আমার সব কিছু শেষ হয়ে গেছে। চোখের সামনে স্বপ্নের বাড়িটি ভস্মীভূত হলো। ঘরে থাকা ধান, চালসহ যাবতীয় জিনিসপত্র ও ছেলের শখের মোটরসাইকেলটিও পুড়ে গেছে। আমার প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

 

 

তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল ঘটনাস্থল পরিদর্শন করে জানান, প্রায় ৫০ হাত সেমি পাকা ঘরসহ পুরো বাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!