ডাকসুর প্রথম সভায় ৫ শিক্ষার্থী সিনেটর মনোনীত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ডাকসুর প্রথম সভায় ৫ শিক্ষার্থী সিনেটর মনোনীত : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
চা শ্রমিকদের ৮ দফা দাবি: বিশেষ তদন্ত টিম গঠনের আশ্বাস শ্রমমন্ত্রীর নাগেশ্বরীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ‎​ দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন ডোমারে দুই প্রতিবন্ধী সন্তান‌ নিয়ে হাসিনার মানবেতর জীবন যাপন গ্রীষ্মের দাবদাহে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সামুদ্রিক ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস শাহজালাল মাজারে দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় চিঠি বর্ষার রূপের ছটায় সেজেছে রাঙ্গামাটির সুবলং ঝরনা, পর্যটকদের উপচে পড়া ভিড় যুক্তরাষ্ট্রে নতুন রাষ্ট্রদূত নিয়োগে হিমশিম খাচ্ছেন প্রেসিডেন্ট জেলেনস্কি সৈয়দপুরে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত খালেদা জিয়ার ত্যাগ ও আদর্শই বিএনপির পথচলার প্রেরণা: মির্জা ফখরুল

ডাকসুর প্রথম সভায় ৫ শিক্ষার্থী সিনেটর মনোনীত

সৃষ্টি শিক্ষা ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
ডাকসুর প্রথম সভায় ৫ শিক্ষার্থী সিনেটর মনোনীত
ডাকসুর কার্যনির্বাহী কমিটির সভা।

 

 

ডাকসুর প্রথম সভায় ৫ শিক্ষার্থী সিনেটর মনোনীত

 

 

ডাকসুর প্রথম সভায় ৫ শিক্ষার্থী সিনেটর মনোনীত।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পাঁচ দিন পর প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপাচার্যের কার্যালয় সংলগ্ন লাউঞ্জে ডাকসুর কার্যনির্বাহী কমিটির এ সভা হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিনেটে পাঁচ শিক্ষার্থী প্রতিনিধি মনোনীত করা হয়েছে।

যারা হচ্ছেন সিনেট সদস্য:

সভায় সিদ্ধান্ত হয়, নির্বাচিত প্রতিনিধিদের মধ্য থেকে ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মুহা. মহিউদ্দীন খান, সর্বোচ্চ ভোট পাওয়া সদস্য সাবিকুন্নাহার তামান্না এবং পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ সিনেটে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে যোগ দেবেন।

সভা শেষে ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ সাংবাদিকদের বলেন, “অল্প সময়ের মধ্যে সপ্তাহ ও মাসভিত্তিক এক্সিকিউটিভ প্ল্যান গ্রহণ করা হবে।

 

নির্বাচিত প্রতিনিধিদের মধ্য থেকে পাঁচজনকে বিশ্ববিদ্যালয় সিনেটে পাঠানোর বিষয়েও আলোচনা হয়েছে। সিদ্ধান্তটি গেজেট আকারে প্রকাশ করা হবে।”

সভায় শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে গিয়ে কোন বিষয়গুলো অগ্রাধিকার দেওয়া হবে তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। জিএস ফরহাদ বলেন, “আজ প্রথম ওয়ার্কিং ডে। প্রথম দিনেই গঠনতান্ত্রিক নিয়ম মেনে পরিচিতি সভা ও কার্যক্রম শুরু করেছি। আমরা যে যেই মতেরই হই না কেন, শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে সবার ভয়েস তুলতে চাই।”

 

ভিপি সাদিক কায়েম বলেন, “আমরা যারা নির্বাচিত হয়েছি, সবাই শিক্ষার্থীদের প্রতিনিধি। শিক্ষার্থীদের কাজ আমাদের প্রশ্ন করা, আর আমাদের দায়িত্ব দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা। নির্বাচনের পর থেকে আমরা সবার কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। এখানে আসলে কারো ব্যক্তিগত জয় বা পরাজয় নেই; ডাকসু নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়েছে জুলাই প্রজন্ম, বিজয়ী হয়েছে শহীদদের আকাঙ্ক্ষা।”

তিনি আরও জানান, তারা ইতোমধ্যেই সাবেক নেতাদের সঙ্গে পরামর্শ করেছেন এবং শিগগিরই শিক্ষার্থীদের কাছ থেকেও মতামত সংগ্রহ শুরু করবেন। এরপর মাসভিত্তিক কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ছয় বছর পর গত ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ডাকসু ও হল সংসদ নির্বাচন। এটি বিশ্ববিদ্যালয়ের ৩৮তম ডাকসু নির্বাচন হলেও ১৯৭৩ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী প্রতি বছরই এই নির্বাচন হওয়ার কথা।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!