ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শীতের অতিথি পাখিতে মুখর চলনবিল, নিরাপত্তা নিয়ে শঙ্কা দিনমজুরি করেও এইচএসসিতে জিপিএ-৫ পেলেন সংগ্রামী আরাফাত ৩৪ বছরের পুরনো ভবন ভেঙে নতুন কারখানা গড়বে প্যাসিফিক জিন্স বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হরমুজ প্রণালী ইস্যুতে যুক্তরাষ্ট্রের উত্তরের অপেক্ষায় ইরান ট্রেনের শেষ বগিতেই ৩৫ বছরের জীবন কাটিয়ে দিলেন সিরাজ মিয়া খুলনায় ১৫ মাস বকেয়া বেতনে ৩০ কর্মীকে ছাঁটাই বিমান কর্মকর্তা তাহসিফ হত্যায় দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর সাজেকে ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে দেড় ঘণ্টা গোলাগুলি ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামানত হারালেন চরমোনাইয়ের প্রার্থীসহ তিনজন

কাউনিয়ায় কূর্শা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • আপডেট সময় : ০৯:৪৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ ২৩৯৭ বার পড়া হয়েছে

কাউনিয়ায় কূর্শা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাউনিয়ায় কূর্শা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

কাউনিয়ায় কূর্শা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত।
রংপুরের কাউনিয়া উপজেলার কূর্শা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা বৃহস্পতিবার রাতে উপজেলার মিরবাগ হাইস্কুল হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

সভায় কূর্শা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের মাঝে ফরম বিতরণ করা হয়।

সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোসাব্বের হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোচ্ছাবের হোসেন কোয়েলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকারিয়া ইসলাম জিম।

পড়ুন>> পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের রাঙামাটি সদর উপজেলা কমিটি গঠন

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কূর্শা ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কবৃন্দসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে আরও সুসংগঠিত করতে হবে। আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। সরকারের দমন-নিপীড়ন ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজপথে থেকে আন্দোলন জোরদারের আহ্বান জানান তারা।

সভায় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন। স্থানীয় নেতারা জানান, এ ধরনের কর্মী সভার মাধ্যমে তৃণমূলের নেতাকর্মীরা আরও উদ্দীপ্ত হবেন এবং সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে।

শেষে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আন্দোলনকে সামনে রেখে কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাউনিয়ায় কূর্শা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৪৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫