ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৭ বছরেও আলোর মুখ দেখেনি ডোমার পৌরসভার ৮ এবং ৯নং ওয়ার্ডের বাসিন্দারা কর অঞ্চল-১৪ ঢাকায় ৪৯ পদে নিয়োগ, আবেদন শুরু ২২ নভেম্বর কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরের শ্রীপুরে মরা গাছের ঝুঁকিতে হাজারো পথচারী নওগাঁয় কৃষি ঋণ মেলায় ৩ কোটি ৬৭ লাখ টাকার চেক বিতরণ গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী ২৭ মে’র মধ্যে শেষ হবে ইউপি নির্বাচন: ইসি সানাউল্লাহ এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে চট্টগ্রামে শ্রমিকদের বিক্ষোভ মিছিল গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নে আপাতত আগ্রহী নয় ভারত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো ১১ আসামিকে

ভুরুঙ্গামারীতে পরকীয়ার দায়ে এক পল্লী চিকিৎসককে গণধোলাই:পুলিশে দিয়েছে উত্তেজিত জনতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২ ২৬৭ বার পড়া হয়েছে

ভুরুঙ্গামারীতে পরকীয়ার দায়ে এক পল্লীচিকিৎসককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে উত্তেজিত জনতা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পরকীয়ার দায়ে এক পল্লীচিকিৎসককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটেছে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ছাটগোপালপুর পাগলারহাট বাজারে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, উত্তর ছাটগোপালপুর গ্রামের মৃত ডাঃ সিরাজুল ইসলামের পুত্র জিন্নাহ দীর্ঘদিন থেকে চিকিৎসার আড়ালে অনেক মহিলা রোগীদের সাথে পরকীয়া প্রেম করে আসছিল। এরই ধারাবাহিকতায় একই এলাকার জনৈক ব‍্যক্তির স্ত্রীর সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি তার স্বামীর বাড়ির লোকজন জানার পর কয়েক দফা গোপনে সালিশ করা হলেও তাদের সম্পর্ক অব্যাহত থাকে। তাদের দাম্পত্য জীবন প্রায় ১২/১৩ বছর এবং দুটি সন্তান রয়েছে। এদিকে স্বামীর কথায় কর্নপাত না করে পল্লীচিকিৎসক জিন্নাহর কথামত চলার কারনে ওই নারীকে শাসন করায় স্বামীর সংসার করবে না মর্মে বাবার বাড়িতে অবস্থান নেয় এবং জিন্নাহর সাথে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখে। ২৮ জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যায় ডাঃ জিন্নাহ মোবাইলে ওই নারীর সাথে কথা বলার সময় জিন্নাহকে পাগলারহাট বাজার বটতলায় আটক করে বাজারের লোকজন এবং যারা বিষয়টি জানে তারা গণধোলাই দেয়। এ সময় বাজারের কিছু দোকান্দার তাকে হেফাজতে নেয়। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উত্তেজিত লোকজন লম্পট জিন্নাহর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে বিভিন্ন স্লোগান দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ডাঃ জিন্নাহকে নিরাপদ হেফাজতে থানায় নিয়ে আসে।
ভূরুঙ্গামারী থানার ওসি আলনগীর হোসেন জানান, পুলিশ কর্তৃক আটক নয় তাকে নিরাপদ হেফাজতে থানায় আনা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে বিষয়টির একটি সুষ্ঠু সমাধানের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভুরুঙ্গামারীতে পরকীয়ার দায়ে এক পল্লী চিকিৎসককে গণধোলাই:পুলিশে দিয়েছে উত্তেজিত জনতা

আপডেট সময় : ০৬:১০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২