মিথ্যা ও অপ্রচারের প্রতিবাদে সংবাদ সন্মেলন  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মিথ্যা ও অপ্রচারের প্রতিবাদে সংবাদ সন্মেলন  : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ রাণীশংকৈলে বিভিন্ন আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

মিথ্যা ও অপ্রচারের প্রতিবাদে সংবাদ সন্মেলন 

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • প্রকাশিত : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
মিথ্যা ও অপ্রচারের প্রতিবাদে সংবাদ সন্মেলন 

 

 

 

মিথ্যা ও অপ্রচারের প্রতিবাদে সংবাদ সন্মেলন

 

মিথ্যা ও অপ্রচারের প্রতিবাদে সংবাদ সন্মেলন।
কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে মোঃ ইউসুফ আলী কর্তৃক আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বালিকা বিদ্যালয়ের দোকান ঘর সংক্রান্ত বিষয়ে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে, তা মিথ্যা ও বানোয়াট দাবি করে প্রতিবাদ জানিয়ে পাল্টা সাংবাদিক সন্মেলন করেছে একই গ্রামের মোঃ আনিছুর রহমান কাজল।

 

 

সোমবার রাতে জিন্না-চম্পা হলরুমে লিখিত বক্তব্যে তিনি জানান, ২০১৫ সালের ১ ডিসেম্বর কাউনিয়া বালিকা বিদ্যালয়ের তৎকালীন সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিমের উপস্থিতিতে তার মা মোছাঃ ফাতেমা বেগম (স্বামী মৃত আব্দুল মান্নান) এর নামে ৩০০ টাকার স্ট্যাম্পে দোকান ঘরটি ভাড়া সংক্রান্ত একটি চুক্তিনামা সম্পন্ন হয়। পরবর্তীতে ঘরটি মেরামতের সময় স্থানীয় প্রভাবশালীরা কাজে বাধা প্রদান করেন।

পড়ুন>> দৌলতপুরের আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা: শিক্ষার্থীদের চরম দুর্ভোগ

 

তিনি আরও জানান, কিছুদিন পর ইউসুফ আলীর নিকট দোকান ঘরটি ১,৮০,০০০ টাকা নগদ গ্রহণ করে এবং বাকি টাকা পরিশোধের শর্তে বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ইউসুফ আলী দোকান ঘর নিতে অস্বীকৃতি জানিয়ে জামানতের টাকা ফেরত দাবি করেন। টাকা ফিরিয়ে দিতে না পারায় ইউসুফ আলী ও তার স্ত্রী-মেয়েরা মিলে তার উপর হামলা চালায়।

 

পরবর্তীতে তিনি কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে থানার ওসি একটি তদন্ত কমিটি গঠন করেন। উক্ত কমিটি ১৭ সেপ্টেম্বর ২০১৯ তারিখে বাদী-বিবাদী উভয়ের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করে দেয়।

 

 

তিনি অভিযোগ করে বলেন, ইউসুফ আলী তার সংবাদ সম্মেলনে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ—উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মোঃ জামিনুর রহমান এবং ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ আলম ব্যাপারীর নাম জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এসব সম্মানিত ব্যক্তিবর্গের দোকান বরাদ্দ বা ফেরতের বিষয়ে কোনো সংশ্লিষ্টতা নেই।

 

 

তিনি এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, ইউসুফ আলী ইচ্ছাকৃতভাবে বিএনপি এবং দলীয় নেতাকর্মীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!