ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হংকংকে হারিয়ে এশিয়া কাপে শুভসূচনা বাংলাদেশের প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’: পশ্চিমবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা পঞ্চগড় ডিসি কার্যালয়ে নিষ্ক্রিয় আইইডি, মিলল আ.লীগের স্মারকলিপি অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতেই হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন চট্টগ্রামে চাঁদাবাজদের অত্যাচারে চরম আতঙ্কে ব্যবসায়ীরা অবরোধ ও সহিংসতায় উত্তাল গোপালগঞ্জ: অচল জনজীবন রোহিঙ্গা নিধনে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আন্তর্জাতিক বিচার আদালত নৈরাজ্যের বিরুদ্ধে মানিকগঞ্জে নেতাকর্মীরা মাঠে রাষ্ট্রপতির কাছে অস্ট্রিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ; দক্ষ জনশক্তি নেওয়ার আহ্বান

চৌহালীর এনায়েতপুরে চাঞ্চল্যকর টাগবোট রহস্য: চুরি করে আনার অভিযোগ

চৌহালী (সিরাজগঞ্জ) থেকে সাত্তার আব্বাসী সোহেল
  • আপডেট সময় : ০৯:১৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ২০৩ বার পড়া হয়েছে

চৌহালীর এনায়েতপুরে চাঞ্চল্যকর টাগবোট

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চৌহালীর এনায়েতপুরে চাঞ্চল্যকর টাগবোট রহস্য: চুরি করে আনার অভিযোগ

চৌহালীর এনায়েতপুরে চাঞ্চল্যকর টাগবোট রহস্য: চুরি করে আনার অভিযোগ
সিরাজগঞ্জের চৌহালী উজেলার এনায়েতপুরে যমুনা নদীর তীরে একটি রহস্যঘেরা পরিত্যক্ত টাগবোট ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। স্থানীয় স্পার বাঁধ থেকে প্রায় ৫০০ গজ দক্ষিণে অবস্থানরত নৌযানটি গত ২ মে ২০২৫ তারিখে সেখানে আনা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

নৌযানটির গায়ে লেখা নাম “এম. টি. আনোয়ারা নাসির-২”। এটি তিনতলা বিশিষ্ট একটি পুরনো টাগবোট, যা স্থানীয়দের ভাষায় “পল্টন জাহাজ” নামে পরিচিত। এর গঠন, আকৃতি ও শক্তিশালী ইঞ্জিনের কারণে এটি স্থানীয় কৌতূহলের কেন্দ্রে পরিণত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নৌযানটি বৈধ কোনো অনুমতি ছাড়াই আনা হয়েছে এবং এটি চুরি করে এখানে এনে ফেলা হয়েছে বলে তারা সন্দেহ করছেন। ভুয়াপুর থানার আলী আজগর নামের একজন ব্যক্তি টাগবোটটির মালিকানা দাবি করলেও, তিনি এখনো কোনো বৈধ কাগজপত্র উপস্থাপন করেননি।

আরও জানা যায়, তিনি প্রায় ১৩-১৪ জন মিস্ত্রি এবং লোহা কাটার যন্ত্রপাতি নিয়ে এসে টাগবোটটির ওপরের অংশ কেটে দুটি নৌকায় বোঝাই করে লোহাজাতীয় মালামাল বিক্রি করে দিয়েছেন।

এলাকাবাসীর ধারণা, এ টাগবোটটির মূল আকর্ষণ ছিল এর ইঞ্জিন। এতে রয়েছে মোট চারটি ইঞ্জিন — দুটি ছয় সিলিন্ডার ও দুটি চার সিলিন্ডারবিশিষ্ট শক্তিশালী ডিজেল ইঞ্জিন।

পড়ুন>> ম্যাগপাই উইংস শো-রুম উদ্বোধন হয়ে গেল দাগনভূঞাতে

এ প্রসঙ্গে এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান:“ আমি এই থানায় সদ্য যোগদান করেছি — ৮ মে ২০২৫ তারিখে রাতেই। এ ব্যাপারে এখনো কিছুই জানতাম না। তবে আপনি যেহেতু আমাকে বিষয়টি জানিয়েছেন, আমি তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি।”

এই মন্তব্য প্রশাসনের নজরে আসার পরিপ্রেক্ষিতে তদন্তের আশা জাগিয়েছে স্থানীয়দের মাঝে। এলাকাবাসীর প্রশ্ন— এত বড় একটি টাগবোট কিভাবে প্রশাসনিক অনুমতি ছাড়া এনে কাটা শুরু হলো? এর প্রকৃত মালিক কে, এবং কীভাবে এটি নদীপথে এখানে পৌঁছল? স্থানীয়দের দাবি, এটি শুধুমাত্র অবৈধভাবে ধাতব অংশ বা ইঞ্জিন বিক্রির উদ্দেশ্যেই আনা হয়েছে।

তারা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চৌহালীর এনায়েতপুরে চাঞ্চল্যকর টাগবোট রহস্য: চুরি করে আনার অভিযোগ

আপডেট সময় : ০৯:১৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫