দৌলতপুরে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু
- আপডেট সময় : ০৫:২০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫ ১২৮ বার পড়া হয়েছে
দৌলতপুরে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু
দৌলতপুরে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু।
কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন দৌলতপুরে জোনাল অফিসের সাবস্টেশনে পাওয়ার ট্রান্সফর্মারের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হালিম (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলার তারাগুনিয়া সাব স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত হালিম পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলার ষোলদাগ গ্রামের আব্দুল মান্নান এর ছেলে।
দৌলতপুর থানা পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে সাবস্টেশনের মধ্যে একটি লাশ পড়ে আছে বলে খবর পেয়ে বিদ্যুৎ অফিসের লোকজন সেখানে যায়।
পাওয়ার ট্রান্সফর্মার মেশিনের নিচে আর্থিং তারের সাথে একটি যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। মূলত তার চুরি করতে গিয়ে বিদ্যুত স্পৃষ্ট হয়ে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের হাত ও পায়ে বৈদ্যুতিক শকে পুড়ে যাওয়ার চিহ্ন রয়েছে। এ ঘটনার খবর পেয়ে স্থানীয় শত শত উৎসুক জনতা সাবস্টেশনে জড়ো হয়।
দৌলতপুর জোনাল অফিসার এজিএম তাওফিকুর রহমান বাচ্চু বলেন, সাবস্টেশনের চতুরদিকে দুই স্তরে দেয়া কাঁটাতারের বেড়া ভেদ করে ভেতরে প্রবেশ করে। কয়েকটি ট্রান্সফর্মার মেশিনের তার কাটা হয়েছে। তবে কেটে ফেলা তার ও তার কাটাতে ব্যবহৃত কোন যন্ত্র সাবস্টেশনের মধ্যে পাওয়া যায় নি।
পড়ুন>> ‘কলিজা টানি ছিঁড়ি ফেলবো, চেনো বিএনপিক’ -রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান
তবে একটা বড় ক্ষতি হওয়ার সম্ভবনা ছিল বলে তিনি জানান, পাওয়ার ট্রান্সফর্মারের আর্থিং বিলীন হয়ে গিয়েছিল আর বিদ্যুতের প্রাণ হলো আর্থিং , যদি গ্রাউন্ডিং না থাকে পাওয়ার ট্রান্সফর্মার ব্লাস্ট হয়ে যেতে পারত। পাওয়ার ট্রান্সফর্মারে ওই ব্যক্তির বডি দিয়ে কারেন্ট যেয়ে পাওয়ার ট্রান্সফর্মারটি চালু ছিল তা না হলে পাওয়ার ট্রান্সফর্মারটি ব্লাস্ট হয়ে যেত। একটা বড় দুর্ঘটনা থেকে এলাকাবাসী ও আমাদের এই সমিতির সাবস্টেশন বেঁচে গেছে। এখন আমাদের কাজ চলছে কাজ শেষ হলে লাইন চালু করে দেব।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশের উপপরিদর্শক মনোয়ার রহমান বলেন, এই চক্রে একাধিক ব্যক্তি ছিল। একজন মারা গেলেও অন্যরা পালিয়ে গেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
এব্যাপারে থানায় মামলা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























