মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা পাবেন বেসরকারি শিক্ষক-কর্মচারীরা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা পাবেন বেসরকারি শিক্ষক-কর্মচারীরা : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য সরকারের মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প ২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব শারীরিক অসুস্থতায় পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উচ্চশিক্ষায় নতুন দিগন্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শক্তিশালী রাজস্ব ব্যবস্থার আহ্বান প্রধানমন্ত্রীর

মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা পাবেন বেসরকারি শিক্ষক-কর্মচারীরা

সৃষ্টি শিক্ষা ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
মাধ্যমিক ও উচ্চ মাধ‍‍্যমিক শিক্ষা ভবন

 

 

মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা পাবেন বেসরকারি শিক্ষক-কর্মচারীরা

 

 

মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা পাবেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর আসছে। উৎসব ভাতা হিসেবে মূল বেতনের ৫০ শতাংশ পাবেন তারা। বর্তমানে মূল বেতনের ২৫ শতাংশ পেয়ে থাকেন এমপিওভুক্ত শিক্ষকরা। সম্প্রতি ‘বাজেট মনিটরিং ও সম্পদ কমিটি’র সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ সভার সভাপতিত্ব করেন। সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এসংক্রান্ত প্রস্তাবে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে।

 

 

সূত্র জানিয়েছে, আগামী ঈদুল আজহা থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হতে পারে। বিশ্বব্যাংক-আইএমএফের বৈঠক উপলক্ষে অর্থ উপদেষ্টা ও অর্থসচিব বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন।

 

আগামী ২৯ এপ্রিল তাদের দেশে ফেরার কথা রয়েছে। তারা দেশে ফেরার পর এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে।

 

 

বর্তমানে সারা দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর সংখ্যা তিন লাখ ৯৮ হাজার ৬৮ জন। উৎসব ভাতা বাড়ানো হলে এতে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় ২২৯ কোটি টাকা।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!