চৌহালীর এনায়েতপুরে ছয় মাস ধরে বন্ধ তালতলা রোডের সংস্কারকাজ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
চৌহালীর এনায়েতপুরে ছয় মাস ধরে বন্ধ তালতলা রোডের সংস্কারকাজ : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়ায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল এমপি আয়নুল হকের ওপর হামলা ও গাড়ী ভাঙ্গচূর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নিয়মিত খেলা উচিত: জেসন গিলেস্পি চা শ্রমিকদের ৮ দফা দাবি: বিশেষ তদন্ত টিম গঠনের আশ্বাস শ্রমমন্ত্রীর নাগেশ্বরীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ‎​ দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন ডোমারে দুই প্রতিবন্ধী সন্তান‌ নিয়ে হাসিনার মানবেতর জীবন যাপন গ্রীষ্মের দাবদাহে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সামুদ্রিক ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস শাহজালাল মাজারে দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় চিঠি বর্ষার রূপের ছটায় সেজেছে রাঙ্গামাটির সুবলং ঝরনা, পর্যটকদের উপচে পড়া ভিড়

চৌহালীর এনায়েতপুরে ছয় মাস ধরে বন্ধ তালতলা রোডের সংস্কারকাজ

চৌহালী (সিরাজগঞ্জ) থেকে সাত্তার আব্বাসী সোহেল
  • প্রকাশিত : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
চৌহালীর এনায়েতপুরে ছয় মাস ধরে বন্ধ তালতলা রোডের সংস্কার কাজ

 

 

চৌহালীর এনায়েতপুরে ছয় মাস ধরে বন্ধ তালতলা রোডের সংস্কার কাজ

 

 

নোয়াখালীর চৌহালীর এনায়েতপুরে ছয় মাস ধরে বন্ধ তালতলা রোডের সংস্কার কাজ। ঠিকাদারের দাবি‘বাজেট নেই’, ধুলোবালি ও ভাঙা ইটে দুর্ভোগে জনজীবন।

 

চৌহালীর এনায়েতপুরে গুরুত্বপূর্ণ তালতলা রোডের সংস্কারকাজ বিগত ছয় মাস ধরে সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। সংশ্লিষ্টদের উদাসীনতা এবং বাজেট ঘাটতির অজুহাতে সড়কটি এখন পরিণত হয়েছে ধুলোবালি, ভাঙা ইট ও দুর্ভোগের এক দুর্বিষহ চিত্রে।

 

 

সরেজমিনে ঘুরে দেখা গেছে, সড়ক জুড়ে ছড়িয়ে আছে ভাঙা ইট ও নির্মাণসামগ্রী। কোথাও নেই বিটুমিন বা পাকাকরণের কোনো চিহ্ন। চলাচলের উপযোগী হওয়ার পরিবর্তে এটি এখন যেন এক বিপজ্জনক ফাঁদ, যেখানে প্রতিনিয়ত ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।

 

 

এই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করেন খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের রোগী, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। রাস্তাটির পাশেই রয়েছে বৃহৎ হাট, যেখানে বিশেষ করে শুক্রবারে মানুষের ভিড় ছাড়িয়ে যায় হাজারেরও বেশি। সেই সঙ্গে চলাচল করে ভ্যান, অটোরিকশা, মোটরসাইকেলসহ নানা ধরনের যানবাহন। অথচ দীর্ঘদিন ধরে সড়কটির এমন বেহাল দশা যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর বহির্ভূতই রয়ে গেছে।

পড়ুন>> রাণীশংকৈলে পুকুরে পানি ঢুকাতে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু 

 

ঠিকাদারি প্রতিষ্ঠান হাসান অ্যান্ড সন্স-এর স্বত্বাধিকারী মো. মাহবুবুর রহমান পান্না বলেন, “এলজিইডির বাজেট না থাকায় আমরা কাজ বন্ধ রেখেছি। প্রকল্পটি ‘আইডিবি থ্রি’-এর আওতাভুক্ত হলেও এখনো কোনো নির্দিষ্ট বরাদ্দ হাতে আসেনি।”

 

স্থানীয়দের অভিযোগ, সংস্কারকাজ শুরুর সময় কিছু নিম্নমানের ইট ফেলা হলেও, এরপর আর কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে রাস্তাটির অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠেছে।

 

একজন ক্ষুব্ধ ভ্যানচালক বলেন, “মেডিকেলের রোগী আনি-নিই, কিন্তু এই রাস্তায় গাড়ি উল্টে যায়। রোগী যে অবস্থায় আসে, এখান দিয়ে যাওয়ার পর অবস্থা আরও খারাপ হয়।”

 

 

সড়কটি শুধু চিকিৎসা বা বাজার ব্যবস্থার জন্য নয়, স্থানীয় শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীদের নিত্য যাতায়াতের একমাত্র ভরসা। দীর্ঘদিন সংস্কারকাজ বন্ধ থাকায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।

 

 

সড়কজুড়ে জমে আছে ভাঙা ইট ও ধুলো, যা পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটানোর পাশাপাশি এলাকাটিকে করে তুলেছে অস্বাস্থ্যকর ও অস্বস্তিকর।

 

 

এখন এলাকাবাসীর প্রশ্ন “এত গুরুত্বপূর্ণ একটি সড়কের কাজ শুরুর আগে বাজেট নিশ্চিত করা হয়নি কেন? এবং ছয় মাস পেরিয়েও কেন নেওয়া যায়নি কোনো কার্যকর উদ্যোগ?” এই প্রশ্নের উত্তর এখন সময়ই দেবে, নাকি এলাকাবাসীকে আরও দীর্ঘসময় অপেক্ষা করতে হবে, সেটাই দেখার বিষয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!