ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভূরুঙ্গামারীতে ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: মামলার পরে তাৎক্ষণিক অভিযুক্ত আটক

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ ২৭২ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টাকারী সাইম

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: মামলার পরে তাৎক্ষণিক অভিযুক্ত আটক

কুড়িগ্রামের   ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ইউপির উত্তর ভরতের ছড়া গ্রামে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টাকারীকে অভিযোগের পর তাৎক্ষণিক আটক করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।

জানা যায়, গত ২৩ মার্চ দুপুর আনুমানিক ১টার সময় উত্তর ভরতের ছড়া গ্রামে জনৈক নুর ইসলামের বাড়ির সামনে জমিতে ৮ বছরের এক শিশুকন্যা ঘাস কাটতে গেলে সাঈম (৫২) তাকে কৌশলে নির্জন স্থানে নিয়ে যায়।

ঘাস কাটার শিক্ষা দেওয়ার ভান করে শিশুটিকে কোলে নিয়ে স্পর্শকাতর জায়গায় স্পর্শ করতে থাকে এবং কোলে বসিয়ে পিছন থেকে পরনের পায়জামা খুলে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করে এবং একপর্যায়ে চিৎকার দিলে গ্রামবাসী এগিয়ে আসায় সাঈম পালিয়ে যায়। গ্রামবাসী এসে শিশুটিকে উদ্ধারকালে শিশুটির জামা ছেঁড়া অবস্থায় পায়। ভুক্তভোগী শিশুর মুখে বিস্তারিত শোনার পর এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ে। পরের দিন ২৪ মার্চ সোমবার ভুক্তভোগীর মা বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় মামলা রুজু করেন।

পড়ুন>>তাহিরপুরে পূণ‍্যতীর্থ মহাবারুণী স্নান: নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের বিশেষ প্রস্তুতি

কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার সার্বিক তত্ত্বাবধানে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ আল-হেলাল মাহমুদের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ হারুনুর রশিদের সঙ্গী ফোর্স তাৎক্ষণিক অভিযুক্ত সাঈমকে গ্রেফতার করে।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ আল-হেলাল মাহমুদ বলেন, “পুলিশ সুপার (কুড়িগ্রাম) মহোদয়ের সার্বিক তদারকিতে নারী ও শিশুদের প্রতি যেকোনো ধরনের সহিংসতা, নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে ভূরুঙ্গামারী থানা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। গ্রেফতারকৃত আসামী সাইমকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এই মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: মামলার পরে তাৎক্ষণিক অভিযুক্ত আটক

আপডেট সময় : ০৯:৫৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫