ঢাকা ০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে হোটেল জোনের পাশে অগ্নিকাণ্ড: পুড়ে ছাই চার বসতবাড়ি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায় সরকার: ডা. জাহেদ উর রহমান পাসপোর্ট সেবায় দুর্নীতি ও দালালচক্র বন্ধে সরকারের সুনির্দিষ্ট রূপরেখা দাবি এনসিপির লর্ডসের আগে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ ইসরায়েলকে সামরিক সাহায্য দেওয়া বন্ধের দাবি আল-সাইয়েদের সমর্থকদের কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৭ সালে হজে বাংলাদেশ পাচ্ছে ৮৩ হাজার ৫০০ কোটা সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ফের ড্রোন হামলা রাজপথে থেকেই সব ষড়যন্ত্র মোকাবিলা করুন: প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

রাণীশংকৈলে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে জামায়াত ইসলামীর সম্প্রীতি সমাবেশ 

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ১০:২৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৮৮ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে জামায়াত ইসলামীর সম্প্রীতি সমাবেশ 

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে জামায়াত ইসলামীর সম্প্রীতি সমাবেশ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা জামায়াত ইসলামীর আয়োজনে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় পৌরশহরের শান্তা কমিনিউটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাওলানা উপাধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা জামায়াত ইসলামীর নায়েবি আমীর সহ অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবি আমীর মিজানুর রহমান মাস্টার। হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণ গোবিন্দ সাহা বাচ্চু, সহ-সভাপতি অনিল চন্দ্র রায় ও গপেন চন্দ্র রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অনুপ বসাক, হিন্দু নেতা সাবেক ইউপি চেয়ারম্যান অমল চন্দ্র রায়,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ছবি কান্ত দেব, সাধারণ সম্পাদক সাধন বসাক, অধ্যক্ষ মহাদেব বসাক, অধ্যাপক প্রশান্ত বসাক, পূজা উদযাপন কমিটির সহ সভাপতি খোকন সরকার প্রমুখ।

সম্প্রীতি সমাবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা যেন ভালোভাবে উদযাপিত হয় সে ব্যাপারে উপজেলা জামায়াতে ইসলামী প্রতিটি পূজা মন্ডপে সার্বক্ষণিক পাহারা দেওয়ার কথা বলেন, সেইসাথে পূজা উদযাপনে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

সমাবেশে হিন্দু ধর্মাবলম্বীদের নেতৃবৃন্দ প্রতিবারের মতো এবারও শারদীয় দুর্গাপূজা জমকভাবে পালিত হবে বলে মতামত প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপজেলার ৫৪ টি পূজা মন্ডপের সভাপতি সম্পাদকসহ প্রায় দুই শতাধিক হিন্দু ধর্মালম্বীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়েত ইসলামীর সেক্রেটারী রজব আলী।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে জামায়াত ইসলামীর সম্প্রীতি সমাবেশ 

আপডেট সময় : ১০:২৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪