ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাংকিং খরচে লাগাম টানল কাতার সেন্ট্রাল ব্যাংক পিরোজপুরে বৃদ্ধকে শিকল পরিয়ে অমানবিক নিরাপত্তা ঘটনায় রাজধানীর ফুলবাড়িয়ায় হবে সরকারি কর্মচারী মেডিক্যাল কলেজ আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ টঙ্গীতে অবরোধ হটাতে পুলিশের টিয়ার শেল, অর্ধশতাধিক কারখানায় ছুটি বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা সহ্য করা হবে না: জাহেদ উর রহমান পল্লবীর শিশু মৃত্যুর ঘটনা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট সরকারি চাকরিতে আওয়ামী সংশ্লিষ্টতা তদারকি হচ্ছে: জাহেদ উর রহমান সাতকানিয়ায় ভিডিও ফাঁসের জেরে পিডিবি কর্মীকে মারধরের অভিযোগ পর্তুগাল কোচের: ‘এখন কি আমার রোনালদোর মাকেও জবাব দিতে হবে?’

ভূরুঙ্গামারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের অভিযানে মাদকদ্রব্য উদ্ধার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:১৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪ ২৯২ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের অভিযানে মাদকদ্রব্য উদ্ধার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের অভিযানে মাদকদ্রব্য উদ্ধার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন সেট উদ্ধার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ।
রবিবার সন্ধ্যা ৭ টার দিকে জয়মনিরহাট ইউনিয়নের বটতলা ক্লাবের দক্ষিণে কাঁচা রাস্তার উপর হতে এসব মাদকদ্রব্য উদ্ধার করে তারা।

ছাত্ররা জানায়, সন্ধার পর গোপন সংবাদের ভিত্তিতে জয়মনিরহাট ক্লাব মোড়ে ছোটখাটোমারী ব্রিজের রাস্তায় অবস্থান নেয় তারা। এসময় বস্তা মাথায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আসতে দেখলে তার গতি রোধ করে শিক্ষার্থীরা।

এসময় বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায় মাদক বহনকারী।
এরপর বড় জয়মনিরহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ময়েন উদ্দিনের সহায়তায় উদ্ধারকৃত মাদক থানায় আনা হয়। এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা একটি মোবাইল সেটও থানায় জমা দেয় শিক্ষার্থীরা।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত বস্তা থেকে ৯ কেজি ১০০ গ্রাম গাঁজা পাওয়া গেছে। এ বিষয়ে মাদক মামলা দায়ের করে অতি দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

তিনি আরো বলেন, তরুণরা তাদের তারুণ্য শক্তিকে কাজে লাগাচ্ছে। এখন মাদকের অশুভ শক্তি বাংলাদেশে স্থান পাবে না। আমরা তাদের পাশে আছি। মাদক অভিযানে পুলিশকে সহযোগিতা করায় উপস্থিত ছাত্রদের মিষ্টি মুখ করান তিনি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের অভিযানে মাদকদ্রব্য উদ্ধার

আপডেট সময় : ০৫:১৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪