সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার পদত্যাগের ঘোষণা শুনে সুনামগঞ্জে মানুষের মধ্যে পতাকা হাতে আনন্দ উল্লাস
সুনামগঞ্জ থেকে আমির হোসেন
- আপডেট সময় : ০৮:১৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪ ১৭৮ বার পড়া হয়েছে
শেখ হাসিনার পদত্যাগের ঘোষণা শুনে সুনামগঞ্জে মানুষের মধ্যে পতাকা হাতে আনন্দ উল্লাস
সুনামগঞ্জ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গেছেন ঘোষণা শুনা মাত্রই জেলা শহর সহ বিভিন্ন উপজেলায় আনন্দ উল্লাসে মেতে উঠেন আন্দোলকারী শিক্ষার্থী, বিএনপি ও সাধারণ মানুষ।
শহর-গ্রাম, বাজার, রাস্তা – ঘাটে হাজার হাজার নারী-পুরুষ জাতীয় পতাকা হাতে নিয়ে বিজয়ের শ্লোগান দিয়ে আনন্দ উল্লাস ও রাস্তায় নামাজ শেষে মোনাজাত করেছেন। অপরদিকে জেলা আওয়ামীলীগ কার্যালয় সহ বিভিন্ন উপজেলার কার্যালয় উত্তেজিত জনতা আগুন লাগানোর ঘটনাও ঘটেছে।
এদিকে, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল তাৎক্ষণিক এক বার্তায় বলেছেন, এ বিজয় ছাত্র-জনতার। এটা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের কর্মীদের বিজয়।
শত শত প্রতিবাদী ছাত্র-জনতা ও শিশুদের জীবন উৎসর্গের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাজনীতির বিজয় অর্জন হয়েছে। বাংলাদেশের মানুষ শ্রদ্মাভরে গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের স্মরণে রাখবে। জেলার সকলকে শৃঙ্খলা বজায় রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন তারা।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























