ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাকুতে সিকা শীর্ষ সম্মেলনে কাতারের আমিরের গুরুত্বপূর্ণ আলোচনা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৮ সদস্যের দল ঘোষণা বাংলাদেশের দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইসরাক মহাষ্টমীর উৎসবে মুখর রাজধানী, মণ্ডপে মণ্ডপে ভক্তের ভিড় ফাইনালে উঠতে বাংলাদেশের সামনে এখন জটিল সমীকরণ বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তর ও ঔপনিবেশিক চিন্তার প্রভাব আদালতে প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি আমিনীর স্বীকারোক্তি: সাতক্ষীরায় যুবককে আজকের খেলার সূচি (১৯ অক্টোবর ২০২৬) মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের খবর নিয়ে ধোঁয়াশা ফুলবাড়ীতে জেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

কোটা আন্দোলন চলাকালে নুরকে চার লাখ টাকা দেন এক নেতা : ডিবি প্রধান

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩১:১৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪ ২২২ বার পড়া হয়েছে

কোটা আন্দোলন চলাকালে নুরকে চার লাখ টাকা দেন এক নেতা : ডিবি প্রধান

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোটা আন্দোলন চলাকালে নুরকে চার লাখ টাকা দেন এক নেতা : ডিবি প্রধান

কোটা আন্দোলন চলাকালে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে একজন নেতা চার লাখ টাকা দেন। সেই টাকা কীভাবে খরচ করা হয়েছে সেসব বিষয় জানার চেষ্টা করছে ঢাকা মহানগর (গোয়েন্দা) পুলিশ।

শনিবার (২৭ জুলাই) দুপুরে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, নুরকে আমরা রিমান্ডে নিয়েছিলাম। তার কাছ থেকে অনেক তথ্য পেয়েছি। সেই তথ্যগুলো যাচাইবাছাই করা হচ্ছে। নুর একটা কথা স্বীকার করেছেন, আন্দোলন চলাকালে একজন নেতা তাকে চার লাখ টাকা দিয়েছেন। আমরা সেই নেতাকেও নিয়ে এসেছি। সেই নেতাও চার লাখ টাকা নুরকে দিয়েছেন বলে স্বীকার করেছেন। কীসের জন্য সেই নেতা নুরকে টাকা দিয়েছেন সেসব বিষয়ে ওই নেতাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডিবি প্রধান বলেন, বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি (বিজেপি) ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন আমাদের কাছে। তার কাছ থেকে কিছু বিষয় জানার চেষ্টা করছি।

এর আগে শুক্রবার পাঁচ দিনের রিমান্ড শেষে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে আদালতে হাজির করে পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। গত ২১ জুলাই তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এদিকে বৃহস্পতিবার সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে পার্থকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কোটা আন্দোলন চলাকালে নুরকে চার লাখ টাকা দেন এক নেতা : ডিবি প্রধান

আপডেট সময় : ০৮:৩১:১৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪