ভূরুঙ্গামারীতে নেশার টাকা দিতে অস্বীকৃতি করায় যুবকের আত্মহত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে নেশার টাকা দিতে অস্বীকৃতি করায় যুবকের আত্মহত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
ইস্টার্ন ব্যাংকে সার্ভিস অ্যাম্বাসেডর পদে নিয়োগ: বেতন ৩১ হাজার টাকা হরমুজ প্রণালিতে অনলাইন নিরাপত্তা ঘটনায় বন্ধের আহ্বান কাতারের পররাষ্ট্রমন্ত্রীর গ্যাসের তীব্র সংকটে স্থবির জনজীবন: সিএনজি পাম্পে দীর্ঘ সারি ও রান্নায় ভোগান্তি লালমনিরহাটে জুয়া ও মাদকের প্রতিবাদকারী কলেজ শিক্ষকের মৃত্যু, এলাকায় উত্তেজনা একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ: যাত্রা শুরু ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর আজ ২২ আগস্ট : কি ঘটেছিল আজকের দিনে? বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন ২২ আগস্ট:আজ ঢাকা মহানগরীতে বিভিন্ন সংগঠনের সমাবেশ ও অনুষ্ঠান ২২ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কটবে আপনার আজকের দিনটি ২২ আগস্ট ২০২৬: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, বজ্রপাতের আশঙ্কা

ভূরুঙ্গামারীতে নেশার টাকা দিতে অস্বীকৃতি করায় যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
ভূরুঙ্গামারীতে নেশার টাকা দিতে অস্বীকৃতি করায় যুবকের আত্মহত্যা

ভূরুঙ্গামারীতে নেশার টাকা দিতে অস্বীকৃতি করায় যুবকের আত্মহত্যা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নেশার টাকা না পেয়ে বাধন (২৩) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শুক্রবার দুপুরে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারি গ্রামের অষ্টমির ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। মৃত যুবক ওই গ্রামের মোজাফফর হোসেন এর ছেলে।

এলাকাবাসী সূত্রে জানাযায়, বাধন দীর্ঘদিন থেকে মাদকের নেশায় জড়িয়ে পড়ে। নিয়মিত সে মাদক সেবন করতো। মাদক থেকে দূরে রাখতে তার বাবা ও এলাকাবাসী অনেক চেষ্টা করার পরেও তাকে নেশা থেকে ফেরাতে পারেননি।

শুক্রবার (২৮ জুন) সকালে বাড়িতে টাকা চায় বাধন। তার বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে ঘরে ঢুকে গলায় রশি পেচিয়ে ফাঁস দেয় বাধন। পরে বাড়ির লোকজন রশি কেটে বাধনকে নামায়। পুনরায় দুপুরে নিজ ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বাধন।

খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে দাফনের জন‍্য পরিবারের কাছে হস্তান্তর করে।

ঘটনাস্থল থেকে ভূরুঙ্গামারী থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রহমান মামুন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। থানায় একটি ইউডি মামলা হবে।

Please Share This Post in Your Social Media

One response to “ভূরুঙ্গামারীতে নেশার টাকা দিতে অস্বীকৃতি করায় যুবকের আত্মহত্যা”

  1. […] দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাবলি ভূরুঙ্গামারীতে নেশার টাকা দিতে অস্বী… প্রচ্ছদ প্রতিবাদ, […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!