ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ শুরু নোবেল মৌসুম: চিকিৎসাবিজ্ঞানে আলোচনার শীর্ষে যেসব গবেষণা যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বি-১ বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র পল্টন ও প্রেস ক্লাবের সামনে অটোরিকশা চালকদের অবরোধ কর অঞ্চল-রংপুরে ৩৬ কর্মী নিয়োগ: আবেদন করবেন যেভাবে সিরিয়ায় ইসরায়েলের সামরিক অনুপ্রবেশ ও অবকাঠামো নির্মাণের তীব্র নিন্দা বারবার হামলা, নাসীরুদ্দীনের নিরাপত্তা নিয়ে এনসিপির গভীর উদ্বেগ প্রশিক্ষণ ছাড়াই পাঠদান করছেন আড়াই লাখের বেশি শিক্ষক সবার জন্য আবাসন নিশ্চিত করা জরুরি: রাষ্ট্রপতি প্রতিটি জেলা ও সিটি করপোরেশনে মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ইরানে যুদ্ধের উত্তেজনা কমার লক্ষণ দেখছেন না কূটনীতিকরা

কুড়িগ্রামের তিস্তায় নৌকা ডুবির ঘটনায় এখনো ৪ শিশু ও স্বামী -স্ত্রী সহ নিখোঁজ-৬ : উদ্ধার অভিযান অব্যাহত

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • আপডেট সময় : ০৬:৫৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪ ১৬৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের তিস্তায় নৌকা ডুবির ঘটনায় এখনো ৪ শিশু ও স্বামী -স্ত্রী সহ নিখোঁজ -৬ : উদ্ধার অভিযান অব্যাহত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের তিস্তায় নৌকা ডুবির ঘটনায় এখনো ৪ শিশু ও স্বামী -স্ত্রী সহ নিখোঁজ-৬ : উদ্ধার অভিযান অব্যাহত

কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীতে নৌকা ডুবির ঘটনায় এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে গতকাল রাতে।
এবং আজ বৃহস্পতিবার (২০ জুন) দুপুর পর্যন্ত ৬জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

বুধবার (১৯ জুন) সন্ধ্যার পর উপজেলার বজরা ইউনিয়নের খামার দামারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঝের চর এলাকায় নৌকা ডুবির ঘটনা ঘটে।

এলাকাবাসী ও স্বজন সূত্রে জানা গেছে, বজরা ইউনিয়নের পশ্চিম বজরা খেয়াঘাট এলাকা থেকে জয়নাল আবেদীনের পরিবার ও তাদের আত্মীয়স্বজন মিলে বুধবার সন্ধ্যার দিকে ২৫ জন একটি নৌকায় উঠে।

তাঁরা নৌকা যোগে রংপুরের পীরগাছা উপজেলার পাওটানা গাবরের চর এলাকায় জয়নাল আবেদীনের মেয়ে পলি বেগমের শশুর বাড়ীতে ঈদ পরবর্তী দাওয়াতে যাচ্ছিলেন। নৌকাটি ঘাট থেকে ছেড়ে যাওয়ার কিছু সময় পর মাঝ নদীতে হঠাৎ দমকা হাওয়ার কবলে পরে।

এ সময় তিস্তার প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। নদীতে সাঁতার কেটে ৮জন তীরে উঠতে পারলেও বাকীরা ডুবে যান। পরে স্থানীয়রা তাদের সহযোগিতার জন্য এগিয়ে আসেন।

খবর পেয়ে উলিপুর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজে নামেন। এসময় নদী থেকে আরও ১০ জনকে জীবিত অবস্থায় এবং আয়শা নামের এক বছরের শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু বজরা ইউনিয়নের মিয়াজিপাড়া গাবের তল এলাকার আজিজুল হকের মেয়ে বলে জানা গেছে।

বজরা ইউনিয়ন পরিষদের সদস্য এনামুল হক বলেন, নৌকা ডুবির ঘটনায় বুধবার রাতেই ১৮ জনকে জীবিত ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রাতেই জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও, ওসিসহ প্রশাসনের কর্তাব্যক্তিরা দূর্ঘটনা কবলীত এলাকা অবস্থান করে উদ্ধার কাজের সার্বিক বিষয় তদারকি করেন।

এ সময় প্রশাসন ও ফায়ার সার্ভিসের ডুবুরিদলসহ স্থানীয়রা নৌকা নিয়ে উদ্ধার অভিযান চালায় কিন্তু বৈরি আবহাওয়া ও নদীর তীব্র স্রোতের কারনে উদ্ধার কাজ ব্যহত হয়। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করছেন।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত আনিছুর রহমান (৩৪), তার স্ত্রী কুলসুম বেগম (২৭), রুপালী বেগম (২৮), আইরিন (১০), ইরামনি (১০), শামীম (৫) সহ ছয়জন নিখোঁজ রয়েছেন।

উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের সাব-কর্মকর্তা আব্বাস আলী জানান, সকাল থেকে ঘটনাস্থলে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শরিফুল ইসলামের নেতৃত্বে কুড়িগ্রাম-রংপুরের ৫ সদস্যর ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করছেন। তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত নিখোঁজ কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।

উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা বলেন, নৌকা ডুবির খবর পেয়ে রাতেই জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাসহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়। সকাল থেকে ওই এলাকায় ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করছেন। পুলিশও তাদের সহযোগিতা দিচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমান জানান, গত রাত থেকে উদ্ধার অভিযান পরিচালনা চলছে। স্থানীয়দের দাবী অনুযায়ী নিখোঁজ ৬ জন ব্যক্তির সন্ধানে ফায়ার সার্ভিস-ডুবুরি দল, পুলিশসহ প্রশাসনের সকল ইউনিট উদ্ধার অভিযান পরিচালনা অব্যাহত রেখেছেন।

কুড়িগ্রামের জেলা প্রশাসক মোঃ সাইদুল আরিফ কালবেলাকে জানান ঘটনার খবর পেয়ে রাতেই ঘটাস্থল পরিদর্শনে যাই, আজ দুপুর পযর্ন্ত কাউকে উদ্ধার সম্ভব হয়নাই, তবে উদ্ধার তৎপরতা চলমান আছে, এ-ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামের তিস্তায় নৌকা ডুবির ঘটনায় এখনো ৪ শিশু ও স্বামী -স্ত্রী সহ নিখোঁজ-৬ : উদ্ধার অভিযান অব্যাহত

আপডেট সময় : ০৬:৫৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪