ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার ব্র্যাক ব্যাংকে অফিসার গ্রেড-২ পদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ব্যাংকিং খরচে লাগাম টানল কাতার সেন্ট্রাল ব্যাংক পিরোজপুরে বৃদ্ধকে শিকল পরিয়ে অমানবিক নিরাপত্তা ঘটনায় রাজধানীর ফুলবাড়িয়ায় হবে সরকারি কর্মচারী মেডিক্যাল কলেজ আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ টঙ্গীতে অবরোধ হটাতে পুলিশের টিয়ার শেল, অর্ধশতাধিক কারখানায় ছুটি বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা সহ্য করা হবে না: জাহেদ উর রহমান পল্লবীর শিশু মৃত্যুর ঘটনা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট সরকারি চাকরিতে আওয়ামী সংশ্লিষ্টতা তদারকি হচ্ছে: জাহেদ উর রহমান

ভূরুঙ্গামারীতে ভোক্তা অধিকারের অভিযানে লাচ্ছা সেমাই ফ্যাক্টরিসহ  ২২ হাজার টাকা জরিমানা আদায়  

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২ ২৭৮ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে ভোক্তা অধিকারের অভিযানে লাচ্ছা সেমাই ফ্যাক্টরিসহ  ২২ হাজার টাকা জরিমানা আদায়  

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয়  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি করার অভিযোগে এক ব‍্যবসায়ীকে ২০ হাজার ও অপর ২ ব্যবসায়ীর কাছ থেকে ১ হাজার করে মোট ২২ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

মঙ্গলবার (১২ এপ্রিল )  দুপুরে উপজেলার জয়মনিরহাট ও  ভূরুঙ্গামারী বাজারে  এ অভিযান পরিচালিত হয়।অভিযান চলাকালে ভোক্তা অধিকার আইনে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি করার অভিযোগে মেসার্স ভাই ভাই ফুট প্রোডাক্ট, জয়মনিরহাট এর স্বত্বাধিকারী আব্দুল কাদেরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে মূল‍্য তালিকা না থাকায় ভূরুঙ্গামারী কলেজ মোড়ে অবস্থিত মেসার্স দুধকুমার ট্রেডার্স ও বাজারের দুই ভাই স্টোরকে  ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম এর সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবু বক্কর সিদ্দিক। এসময়  ভূরুঙ্গামারী  থানা পুলিশের একটি দল অভিযানে সার্বিক  সহযোগিতা করে।
ভোক্তা অধিকার কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান বলেন,  ভোক্তা অধিকারের পক্ষ থেকে ব্যবসায়ীদেরকে সতর্ক করে দেয়া হয়েছে। জনস্বার্থে এ কার্যক্রম অব‍্যাহত থাকবে।
Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে ভোক্তা অধিকারের অভিযানে লাচ্ছা সেমাই ফ্যাক্টরিসহ  ২২ হাজার টাকা জরিমানা আদায়  

আপডেট সময় : ০১:৫২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২