ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ঐক্যবদ্ধ ইসরাইলের বিরোধী নেতারা ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৮ জনের তিন মাসের কারাদণ্ড নীলফামারীর নতুন পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএমের যোগদান ও দায়িত্ব গ্রহণ প্রেমিকার সঙ্গে দেখা করতে না পেরে গাঁয়ে পেট্রোল ঢেলে আগুন অস্বাস্থ্যকর পরিবেশ কাউনিয়ায় বেকারির দোকানের ১০ হাজার টাকা জরিমানা অশ্রুসিক্ত নয়নে নীলফামারী জেলা পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা বিসিএস প্রশ্নফাঁস ঠেকাতে নিজস্ব প্রেসে ছাপা ও ফেসলক প্রযুক্তির ব্যবহার পলাতক অপরাধীদের এনআইডি ও পাসপোর্ট পাওয়ার অধিকার নেই: রিজভী জনমিতিক লভ্যাংশের সুবিধা নিলে বিশ্বে মডেল হবে বাংলাদেশ: জহির উদ্দিন অ্যালিস হুয়াং কি চীনা গুপ্তচর? এনভিডিয়া সিইওকে ঘিরে বাড়ছে রহস্য

রোগীর ছদ্মবেশে আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতার

ডোমার (নীলফামী) থেকে মোসাদ্দেকুর রহমান সাজু
  • আপডেট সময় : ০৭:১৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪ ১৫৩ বার পড়া হয়েছে

রোগীর ছদ্মবেশে আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য মন্তাজকে গ্রেফতার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রোগীর ছদ্মবেশে আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য মন্তাজকে গ্রেফতার

নীলফামারীর ডোমার থানার এসআই কাজল কুমার রায়ের নেতৃত্বে রোগীর ছদ্মবেশ ধারণ করে আন্তঃজেলা ডাকাত/চোর চক্রের সক্রিয় সদস্য মন্তাজকে আটক করেছে থানা পুলিশের অভিযানকারী দল।

গ্রেফতারকৃত মন্তাজ নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

এবিষয়ে ডোমার থানা পুলিশের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নীলফামারী জেলা পুলিশ সুপারের নির্দেশনা এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)র সার্বিক তত্ত্বাবধানে এসআই কাজল কুমার রায়ের নেতৃত্বে ২৪মে ২০২৪ইং তারিখ থানা পুলিশের একটি চৌকস টিম গত ১৪ই ফেব্রুয়ারী ২৪ ইং তারিখে উপজেলার ০৯নং সোনারায় ইউনিয়নে গরু চুরির বিষয়ে একটি মামলা দায়ের করেন বাদী আহসান হাবিব লাব্বু, যাহার মামলা নং-০৬ এরই ধারাবাহিকতায় এবং গোপন সংবাদের ভিত্তিতে রোগীর ছদ্মবেশ ধারণ করে শুক্রবার দুপুর সোয়া একটার সময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে ২৩টি মামলার আসামি কুখ্যাত আন্তঃজেলা ডাকাত/চোর চক্রের সক্রিয় সদস্য মন্তাজ আলী (৫২)কে গ্রেফতার করা হয়।

এসময় পুলিশের জিজ্ঞাসাবাদে কুখ্যাত চোর চক্রের সক্রিয় সদস্য মন্তাজ জানায়, সেসহ তার সহযোগী ২/৩ জন নীলফামারী থেকে পিকআপ যোগে রাত আনুমানিক ২ টার সময় ডোমার থানাধীন ১০নং হরিণচড়া ইউনিয়নের ধরনীগঞ্জ বাজারে আসেন।

এরপর তারা সকলে মিলে হাইওয়ের রাস্তা থেকে হাফ কিলোমিটার উত্তরে পিকআপটি রেখে মামলার বাদী আহসান হাবিব লাব্বুর বাড়িতে গিয়ে গোয়াল ঘরের দরজার শিকল কেটে লাল রঙের শাহিওয়ালা গাভী, একটি হালকা কালো ও বাদামী রঙের দেশী গাভীগরুসহ ২টি লাল রঙের বাছুর চুরি করিয়া পিকআপ যোগে রংপুর জেলার হারাগাছ থানাধীন চর চতুরা গ্রামে আসামী আবু বক্করের বাড়িতে নিয়ে যায় এবং আবু বক্কর চোরাই গরু ৪টি একলক্ষ ৫ হাজার টাকায় কিনে নেয়। এরপর তারা গরু বিক্রির টাকা ভাগবাটোয়ারা করে সৈয়দপুরে এসে যে যার মতো চলে যায়।

গ্রেফতারকৃত আসামী মন্তাজের বর্ণনামতে উক্ত চোরাই গরু ক্রেতা আবু বক্করের বাড়িতে ২৪মে সন্ধ্যা ৬টা ৫০মিনিটে অভিযান পরিচালনা করে আবু বক্করকে গ্রেফতার করা হয়, এসময় আবু বক্কর চোরদের কাছ থেকে চোরাই গরুগুলো ক্রয় করার কথা স্বীকার করে এবং পরবর্তীতে সেই গরু চারটি সে অঞ্জাত ব্যক্তির নিকট ১ লক্ষ ২০ হাজার টাকায় বিক্রি করে দেয়। এবং সেই টাকার মধ্যে তার কাছে থাকা ২০ হাজার টাকা পুলিশের হাতে স্থানান্তর করে।

পড়ুন>>আজ থেকে নওতাপ শুরু; বাড়বে রোদের তিব্রতা

এবিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহসীন আলী জানান, পুলিশ সুপারের নির্দেশনায় এবং গোপন সংবাদের ভিত্তিতে রোগীর ছদ্মবেশ ধারণ করে আন্তঃজেলা ডাকাত /চোর চক্রের সক্রিয় সদস্য মন্তাজকে গ্রেফতার করা হয়, এবং মন্তাজের দেয়া তথ্যমতে হারাগাছ থানাধীন চর চতুরা গ্রামের আবু বক্করের বাড়িতে অভিযান চালিয়ে আবু বক্করকে গ্রেফতার করা হয়েছে।

ইতিমধ্যে আবু বক্কর গরুগুলো বিক্রি করে দিয়েছে এবং তার কাছ থেকে গরু বিক্রির ২০ হাজার টাকা জব্দ করা হয়েছে।

অপরদিকে আবু বক্করের দেয়া তথ্য অনুযায়ী তার সহযোগী অপরাপর আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। আজ দুপুরে মন্তাজ এবং আবু বক্করকে জেলা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রোগীর ছদ্মবেশে আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতার

আপডেট সময় : ০৭:১৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪