ঢাকা ১১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নকাজে ঠিকাদারের গাফিলতি ও তদারকির অভাবে ক্ষুব্ধ ডেপুটি স্পিকার নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ঐক্যবদ্ধ ইসরাইলের বিরোধী নেতারা ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৮ জনের তিন মাসের কারাদণ্ড নীলফামারীর নতুন পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএমের যোগদান ও দায়িত্ব গ্রহণ প্রেমিকার সঙ্গে দেখা করতে না পেরে গাঁয়ে পেট্রোল ঢেলে আগুন অস্বাস্থ্যকর পরিবেশ কাউনিয়ায় বেকারির দোকানের ১০ হাজার টাকা জরিমানা অশ্রুসিক্ত নয়নে নীলফামারী জেলা পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা বিসিএস প্রশ্নফাঁস ঠেকাতে নিজস্ব প্রেসে ছাপা ও ফেসলক প্রযুক্তির ব্যবহার পলাতক অপরাধীদের এনআইডি ও পাসপোর্ট পাওয়ার অধিকার নেই: রিজভী জনমিতিক লভ্যাংশের সুবিধা নিলে বিশ্বে মডেল হবে বাংলাদেশ: জহির উদ্দিন

মাঠে পড়ে আছে ৩৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৩৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪ ২৬০ বার পড়া হয়েছে

মাঠে পড়ে আছে ৩৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাঠে পড়ে আছে ৩৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু।

মানিকগঞ্জের ঘিওরে সেতু নির্মাণের দুই বছর পেরিয়ে গেলেও এখনো নির্মাণ হয়নি সংযোগ সড়ক। মাঠে পড়ে আছে ৩৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত। ফলে কোনো কাজেই আসছে না ৩৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতু। দুই পাশের কৃষিজমির ওপর ভর করে দাঁড়িয়ে আছে সেতুটি।

উপজেলার সিংজুরী ইউনিয়নের বৈকুন্ঠপুর কালিগংগা নদীর ওপর গ্রামীণ সড়কে গুরুত্বপূর্ণ সেতু (সিআইবিআরআর) প্রকল্পের আওতায় সেতুটি নির্মাণ করা হয়। দুই পাড়ে ৬৩০ মিটার সংযোগ সড়ক নির্মাণে ৪ দশমিক ৯৬ শতাংশ ভূমি অধিগ্রহণ করা হবে বলে জানা গেছে।

তবে সেতুর নির্মাণকাজ সম্পুর্ণ শেষ হয়েছে। তবে রাস্তা তৈরির জমি অধিগ্রহণ জটিলতার দরুন সেতুর সংযোগ সড়ক নির্মাণ করতে অনিশ্চয়তার সষ্টি হয়েছে। এখন নৌকা দিয়ে নদীর পার হচ্ছে দুই পাড়ের অন্তত ৫০ গ্রামের মানুষ।

বিলনালাই সিংজুরী ইউপি ভায়া বৈকুন্ঠপুর বালিয়াবাধা এ সড়কে কালিগঙ্গা নদীর ওপর এ সেতুটি চালু হলে ঘিওর উপজেলার সঙ্গে জেলা সদরের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে।

স্থানীয়রা জানান, সেতু নির্মাণের পর এক দিনের জন্যও যানবাহন এ পথে চলতে পারেনি। জনগণের আশা পূরণে সেতু নির্মাণ করলেও দু পাশে সংযোগ সড়ক নির্মাণ না করায় সেতু ব্যবহারে বঞ্চিত হচ্ছেন তারা।

উপজেলা এলজিইডি অফিস মারফত জানা গেছে, ২০১৮ সালে দরপত্রের দ্বারা ঢাকার দুইটি প্রতিষ্ঠানকে সেতুসহ সংযোগ সড়ক নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়।

দরপত্র অনুযায়ী, ২০২০ সালের ফেব্রুয়ারিতে কাজ শেষ হওয়ার কথা ছিল। এরইমধ্যে দুই দফা সময় বাড়ানো হয়েছে। সর্বশেষ ২০২২ সালের ফেব্রুয়ারিতে কাজ শেষ হওয়ার নির্দেশনা ছিল। এ সময়ের মধ্যেও কাজটি শেষ হয়নি।

৩৬৫ মিটার দৈর্ঘ্যের এ সেতুটির প্রকল্প ব্যয় ধরা হয় ৩৪ কোটি ৬০ লাখ ৪৫ হাজার টাকা। এদিকে প্রকল্প বাস্তবায়নের সময়সীমা এবং অর্থ বরাদ্দ বাড়ানো হলেও ভূমি অধিগ্রহণ আর স্থাপনার ক্ষতিপূরণের টাকা দুই বছরেও বুঝে পাননি ক্ষতিগ্রস্তরা। ক্ষতিপূরণের টাকা বুঝে না পাওয়ায় জমি ছাড়ছেন না তারা।

জমি ও স্থাপনার মালিকেরা জানান, প্রায় দুই বছর ধরে ক্ষতিপূরণের টাকা পাওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরে বারবার গিয়েও টাকা পাওয়া যাচ্ছেনা।

সেতু নির্মাণ কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার মো. মাসুদ মিয়া জানান, ভূমির মালিকরা ক্ষতিপূরণের টাকা না পাওয়ায় জমি ছাড়ছেন না। আর এলজিইডি বিভাগ জমি বুঝিয়ে দিচ্ছে না। কাজ শুরু করতে গেলে ভূমির মালিকরা বারবার বাধা দিচ্ছেন। এমন জটিলতায় বাধ্য হয়ে কাজ বন্ধ রাখা হয়েছে। তবে অধিগ্রহণ হয়ে গেলে কাজ শেষ করতে ৪ থেকে ৫ মাস সময় লাগবে।

স্থানীয় বালিয়াবাধা গ্রামের হাবিবুর রহমান বলেন, সেতু নির্মাণের আগে ভূমি অধিগ্রহণ করলে এমন বিড়ম্বনা হতো না । সংযোগ সড়ক না হওয়ায় জরুরি মুহূর্তে জেলা শহরে যেতে হলে ১৫ কি.মি ঘুরে যেতে হয়।

উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল ইসলাম ভূঁইয়া বলেন, দুই বছর আগে সেতু নির্মাণ সম্পন্ন হয়েছে। কিন্তু ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতার কারণে ঠিকাদার দুই পাশের সংযোগ সড়ক করতে পারছে না। তবে অধিকরণের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ক্ষতিগ্রস্ত জমির মালিকদের মাঝে চেক বিতরণ সম্পন্ন হলেই ঠিকাদার দ্রুত কাজ শুরু করে দেবে।

ভূমি অধিগ্রহণে ধীরগতির কারণ জানতে চাইলে জেলার রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) এল এ শাখার সিনিয়র সহকারী কমিশনার মামুনুর রশিদ জানান, ভূমি অধিগ্রহণ বিষয় একটি চলমান প্রক্রিয়া। জমির মালিকদের এরইমধ্যে ৭ ধারা নোটিশ করা হয়েছে। জেলা প্রশাসক খুব দ্রুতই জমির মালিকদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করবেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মাঠে পড়ে আছে ৩৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু

আপডেট সময় : ০৪:৩৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪